জামশেদপুরের কাছে হেরে আইএসএল-এ কোণঠাসা নবাগত হায়দরাবাদ

জামশেদপুরের কাছে হেরে আইএসএল-এ কোণঠাসা নবাগত হায়দরাবাদ

গত ম্যাচে এটিকে-র বিরুদ্ধে ৫ গোলের হার হজম করতে হয়েছিল। তা থেকে শিক্ষা নেয়নি আইএসএল-এ নবাগত হায়দরাবাদ এফসি। কার্যত একই ভুল করে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসি-র কাছে তিন গোল খেল হায়দরাবাদ। পাল্টা এক গোল ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট নয়।

জামশেদপুরের কাছে হেরে আইএসএল-এ কোণঠাসা নবাগত হায়দরাবাদ

গত ম্যাচে এটিকে-র বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ গোল যে তাদের দমাতে পারেনি, তা প্রমাণের তাগিদ নিয়ে জামশেদপুর এফসি-র মাঠে আইএসএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল হায়দরাবাদ। ম্যাচের শুরুতে অ্যাওয়ে দলের আক্রমণে বেশ কয়েকটি বিষাক্ত মুভ চোখে পড়ে। তবে তা গোলে পরিণত করতে ব্যর্থ হন মার্শেলিনহোরা। উল্টে খেলার বিপরীত অভিমুখে গিয়ে ম্যাচের ৩৪ মিনিটে গোল দিয়ে জামশেদপুরে এগিয়ে দেন ফারুখ চৌধুরী। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল শোধ দেয় গত বারের সেরা সেরা গোলদাতা মার্শেলিনহো লেইটে।

তবে দ্বিতীয়ার্ধেই ফের জ্বলে ওঠে জামশেদপুর এফসি-র আক্রমণ ভাগ। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে হোম টিম। হায়দরাবাদের ডিফেন্সের ভুলে ম্যাচের ৬২ ও ৭৫ মিনিটে গোল দিয়ে জামশেদপুরের হয়ে ব্যবধান বাড়ান অঙ্কিত যাদব ও সার্জিও কাস্টেল। ২ গোলের ব্যবধান মুছতে ব্যর্থ বয় হায়দরাবাদ এফসি। এই জয়ের পর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বর স্থানে উঠে এলে জামশেদপুর এফসি। দুই ম্যাচেই হারের মুখ দেখা হায়দরাবাদ এফসি রয়েছে দশম অর্থাৎ শেষ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+