Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel-Palestine Conflict: মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার প্যালেস্তাইনের, বদলে যাচ্ছে টুর্নামেন্টের ফর্ম্যাট?

বিগত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ। এই দুই লড়াই নতুন কোনও বিষয় নয়। এটা কয়েক দশক ধরে চলে আসছ। বিগত কয়েকদিনে সেই সংঘর্ষই নতুন মাত্রা পেয়েছে। শনিবার গাজা থেকে ইজরায়েলের উপর আকস্মিক ভাবে ভয়ঙ্কর হামলা চালিয়েছে হামাস। আর সাম্প্রতিক কয়েক বছরে এটাই ছিল সবথেকে বড় হামলা।

এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন শয়ে শয়ে ইজরায়েলি নাগরিক। জখম হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। যুদ্ধের প্রভাব পড়ল ফুটবল মাঠেও। এবার মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল প্যালেস্তাইন। আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে মারডেকা কাপ। কিন্তু শেষ মুর্হূতে প্যালেস্তাইন নাম প্রত্যাহার করে নেওয়ায় বিপাকে আয়োজকরা।

পালে

ইজরায়েলের সঙ্গে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশের। ফলে তাদের মধ্যে এই মুহুর্তে ফুটবলে দল পাঠানো সম্ভব‌ নয় বলেই প্যালেস্তাইনের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ মুহুর্তে একটি দল নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের ফর্ম্যাটেও বদল হতে পারে।

সূচি অনুসারে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে আয়োজক মালয়েশিয়ার। একই দিনে অন্য সেমিফাইনালে লেবাননের বিপক্ষে খেলবে প্যালেস্তাইন। সেমিফাইনালের বিজয়ীরা ১৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। একইদিনে সেমিফাইনালে পরাজিত দুই দল তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

কিন্তু বর্তমানে তিনটি দল হওয়ায় রাউন্ড রবিন ফর্ম্যাটে এই টুর্নামেন্ট করার কথা ভাবছে আয়োজকরা।অর্থ্যাত প্রতিটি দল একে ওপরের বিরুদ্ধে খেলবে, সর্বোচ্চ পয়েন্ট প্রাপকই চ্যাম্পিয়ন হবে। যদিও এখনও টুর্নামেন্টের ফর্ম্যাট বদলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করেননি আয়োজকরা।

মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি বিকল্প দলকে এই টুর্নামেন্টে প্যালেস্তাইনের বিকল্প হিসেবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্রুতই চূড়ান্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যেই প্যালেস্তাইন ম্যাচের টিকিটও ব্রিক্রি হয়ে গিয়েছে।

ভারত

বর্তমানে বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা। শেষ চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। ফলে মারডেকা কাপ শুরুর আগেই এই টুর্নামেন্টে সুনীল ছেত্রীদের শিরোপা জয়ের আশায় স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ফুটবলের সমর্থকরা।

মারডেকা টুর্নামেন্টে ২০০১ সালের পর অংশ নিচ্ছে ভারত। সামগ্রিকভাবে প্রতিযোগিতার অষ্টাদশতম সংস্করণে ভারত আবার অংশ নিতে চলেছে। ভারতের সেরা পারফরম্যান্স ছিল ১৯৫৯ এবং ১৯৬৪ সালে, দুইবারই ভারত রানার্স আপ হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+