ISL: কেরলের ডেরা থেকে পয়েন্ট পেতে মরিয়া কুয়াদ্রাত, আনোয়ার লাল হলুদ জার্সিতে মাঠে নামবেন?
আইএসএলের প্রথম ম্যাচেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হার দিয়েই এবারের লিগ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। রবিবার দ্বিতীয় ম্যাচে লাল হলুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ঘরের মাঠে কেরল সব সময়ই কঠিন প্রতিপক্ষ। কেরলের দর্শকরাই বাড়তি সুবিধাটুকু দিয়ে দেয় দলকে। কঠিন পরিস্থিতির মধ্যেই আইএসএলে পয়েন্টের খাতা খুলতে মরিয়া কার্লেস কুয়াদ্রাত।
রবিবাসরীয় সন্ধ্যায় আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে লাল হলুদ শিবিরে উদ্বেগের নাম রক্ষণ। চোট পুরোপুরি না সারায় নিশু কুমার ও প্রভাব লাকড়া দলের সঙ্গে যাননি। আরও এক সাইড ব্যাক মহম্মদ রাকিপ গিয়েছেন । দলের সঙ্গে গিয়েছেন আনোয়ার আলি।

রক্ষণের হাল ফেরাতে কুয়াদ্রাত কি কেরলের বিরুদ্ধে মাঠে নামাবেন আনোয়ার আলিকে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন লাল হলুদ শিবিরে। কুয়াদ্রাত অবশ্য বলছেন, "দেখা যাক। আমরা সেরা প্রথম একাদশই নামাব।" তবে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর রবিবার কেরলের তারকা ফুটবলার আদ্রিয়ান লুনা খেলতে পারবেন না।
দল নিয়ে লাল হলুদ কোচ বলেন, সবে মরশুম শুরু হয়েছে। আমাদের খেলোয়াড়েরা অনুশীলনে নিজেদের ১০০% দিচ্ছে। যত ম্যাচ যাবে তত আমাদের রক্ষণ ভাগ শক্তিশালী হয়ে উঠবে।
বেঙ্গালুরু এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে কার্লেস কুয়াদরাত পিভি বিষ্ণু এবং আমান সিকে-এর মতো তরুণদের মাঠে নামিয়েছিলেন, যাদের দুজনই কেরালার বাসিন্দা। তুলনামূলকভাবে তরুণ এবং অন্যদের থেকে অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও, উভয় খেলোয়াড়ই নজর কেড়েছিলেন প্রথম ম্যাচে। অন্যদিকে, আক্রমণভাগে দিমিত্রিয়স সেভাবে নজর কাড়তে পারেননি প্রথম ম্যাচে। পুরানো দলের বিরুদ্ধে বড় লাল হলুদের দিমির।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কার্লেস কুয়াদ্রাত বলেন, 'শেষ খেলায় আমরা তাদের গতির সঙ্গে জায়গাটি ব্যবহার করার চেষ্টা করেছি। আমান সিকে, পিভি বিষ্ণু এবং নন্দকুমার ভালো আক্রমণ করছিল এবং ক্রস দিয়ে সুযোগ তৈরি করছিল। আমরা ফিনিশ করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত আমরা গোল করতে পারিনি। তবে আমি মনে করি দল যেভাবে খেলছে তাতে কেরলের বিরুদ্ধে আমরা ভালো ফল করব।"
কেরল রক্ষণের বড় ভরসা বাঙালি তারকা প্রীতম কোটাল। তিনি বলেন, "আমাদের আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণ করতে হবে, আমাদের পাসিং ফুটবলে আরও জোর দিতে হবে, আরও ভালোভাবে আক্রমণ করে গোল তুলতে হবে। আমি ইতিবাচক, কিন্তু এই মুহূর্তে, এই পরাজয় সামলানো সত্যিই বেদনাদায়ক। কিন্তু আমরা জয়ে ফিরতে বদ্ধপরিকর।'












Click it and Unblock the Notifications