Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Final: প্রথমার্ধ শেষে এগিয়ে মোহনবাগান এসজি, আড়ম্বরহীন সূচনা আইএসএল ফাইনালের

আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান এসজি-মুম্বই সিটি এফসি। প্রথমার্ধে মুম্বইয়ের দাপট থাকলেও মোহনবাগান এসজি ১-০গোলে এগিয়ে আছে।

লিগ শিল্ড ফাইনাল ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে যে দল খেলিয়েছিলেন, সেই দলকেই ফাইনাল ম্যাচেও নামালনে হাবাস। মুম্বইয়ের রক্ষণের বন্দরে আঘাত আনতে শুরু থেকেই নামান লিস্টনকে। যদিও প্রথম ১০ মিনিটে মুম্বইয়ের গোলমুখে সেভাবে আক্রমণ করতে পারেনি সবুজ মেরুন জার্সিধারীরা। বরং বেশ কয়েকবার বাগান রক্ষণেই হানা দিলেন ছাংতে-দিয়াজরা।

ISL Final

১২ মিনিটে আনোয়ারে থ্রু পাস নিয়ে বল নিয়ে বক্সে ঢুকেছিলেন থাপা। কিন্তু ফাইনাল পাস দেওয়ার আগেই বল ক্লিয়ার করে দেন তিরি। প্রথম কর্ণার থেকে কোনও ফয়দা তুলতে পারেনি জেসন কামিংসরা। ফাইনাল ম্যাচে উত্তেজনার ম্যাচ ছিল বেশ চড়া। বেশ কয়েকবার ফাউল হল। তবে আক্রমণের নিরিখে প্রথম ২০ মিনিটে আধিক্য ছিল মুম্বইয়ের।

মুম্বইয়ের গতি এবং আক্রমণকে রুখতে ব্যস্ত থাকলেন বাগান ডিফেন্ডাররা। লিগ শিল্ড ফাইনালে যতটা দাপট দেখিয়েছিল এই ম্যাচে প্রথম ০ মিনিটে ততটা দেখা গেল না। যুবভারতীর পরিবেশ পরিস্থিতির সঙ্গে আগেই অভ্যস্ত ছিল মুম্বই দল। ফলে যুবভারতীর শব্দ গর্জনে খুব একটা সমস্যা হচ্ছিল না। ৩০ মিনিটে মুম্বইয়ের একটি শট ক্রস পিসে লাগল। একের পর এক কর্ণার পেল মুম্বই। তবে তা গোল করতে পারেনি ছাংতে-দিয়াজরা।

মুম্বই যেন আক্রমণের ঢেউ তোলে। ৩৮ মিনিটে ছাংতের শট ফের পোস্টে লাগল। প্রতিপক্ষের আক্রমণের ফলে কামিংস-দিমিত্রিরা নিষ্ক্রিয় থাকলেন, মনবীর-লিস্টনদের দৌড়ও থেমে গেল। তবে ৪৩ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল পেয়ে গেল মোহনবাগান। দিমিত্রির দুর পাল্লার শট কোন ক্রমে আটকান মুম্বই গোলরক্ষক। ফিরতি বলে গোল করলেন কামিংস। প্রাণ ফিরে পেল যুবভারতী। ১ গোলে এগিয়েই সাজঘরে ফিরল হাবাসের দল।

প্রথমবার আইএসএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল কলকাতাতে। ঘরের দল মোহনবাগান খেলতে নামছে যুবভারতীতে। শনিবার বিকেল থেকেই ভোটের বাজারে কলকাতার স্লোগান যুবভারতী চলো। বিধাননগর থেকে বাইপাসের রঙ সবুজ মেরুন।প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা নিয়ে মেরনার্সদের গন্তব্য যুবভারতী।

জমকালো কোনও শো তো দূরের কথা, ম্যাচ শুরুর আগে হল ছোট্ট অনুষ্ঠানও হল না। মোবাইলের ফ্ল্যাস লাইটের আলোয় দুই দলকে স্বাগত জানালেন যুবভারতীর দর্শকরা। হাউশ দুই গ্যাস বেলুনের সঙ্গে থাকল সব দলগুলির পতাকা। গ্যালারি জুড়ে মোহনবাগানের টিফোতে থাকল দেশাত্ববোধের ছোঁয়া।

মোহনবাগান এসজি- বিশাল কাইথ, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, জনি কাউকো, দিমিত্রি, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, দীপক টাংরি, হেক্টর ইউসে, জেসন কামিংস।
মুম্বই সিটি এফসি-টেম্পা লেপচা, রাহুল ভেকে, জোসে লুইস, মেহেতাব সিং, বিক্রম প্রতাপ সিং, ছাংতে, আলবার্তো নগুয়েরা, জায়েশ রানে, জর্জ দিয়াজ, ক্রোউমা, রালতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+