ISL: ডার্বির আবহে ইস্টবেঙ্গল ক্লাবে ব্যারেটো, ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্কারকে

আইএসএলে প্রথম ছয় ম্যাচে জয়হীন ইস্টবেঙ্গল। কিন্তু নতুন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে এএফসি চ্যালেঞ্জ লিগে ঘুড়ে দাঁড়িয়েছে লাল হলুদ ব্রিগেড। ভুটানে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে এবং একটি ড্র করে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। এবার ফের আইএসএলের মঞ্চে ফিরছে ‌লাল হলুদ।

আগামী শনিবার ডার্বি ম্যাচ। লাল হলুদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। সেই ম্যাচের জন্য সোমবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লাল হলুদের। আইএসএলে প্রথম পয়েন্টের খাতা খুলতে মরিয়া অস্কার ব্রুজোর দ‌ল। বুধবার ক্লাব তাঁবুতে সমর্থকদের সঙ্গে আরও এক প্রস্থ সেলিব্রেশনে সামিল হলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। কোচ এবং ফুটবলারদের উত্তরীয় দিয়ে অভিন্দন জানান সমর্থকরা।


কিন্তু ডার্বির ভাবনা ইতিমধ্যেই প্রবেশ করেছে ‌লাল হলুদের অন্দরে। সবথেকে বড় প্রশ্ন ছি‌ল হেক্টর ডার্বি ম্যাচে খেলবেন কিনা? কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার দেশে ফিরে গিয়েছেন ফলে তাঁর ডার্বি ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তাই নতুন করে ডিফেন্স সাজাতে হবে কোচ অস্কারকে। এএফসি চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচে আনোয়ার-হেক্টর জুটি রক্ষণে নির্ভরতা দিয়েছিলেন। কিন্তু মহমেডান ম্যাচে হেক্টর না থাকায় আনোয়ার এবং হিজাজির উপর বাড়তি ভরসা করতে হবে অস্কারকে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় লাল হলুদ তাঁবুতে এলেন‌ সবুজ তোতো ব্যারেটো। ক্লাবের মিউজিয়াম ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এরপর ব্যারেটোর হাতে লাল হলুদ জার্সি তু‌লে দেন দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল ক্লাবের মিউজিয়াম ঘুরে দেখে তিনি যে আপ্লুত সেটা উল্লেখ করেন ব্যারেটো।

অন্যদিকে ডার্বির প্রস্তুতি জোর কদমে চলছে মহমেডানেও। আদজেইকে ছাড়াই ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মহমেডান। অনুশীলন চলাকালীন সতীর্থের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন অ্যালেক্সি্স। সব মিলিয়ে মহমেডানের অবস্থাও ডার্বির আগে খুব একটা ভালো নয়। দুই দলের কাছেই এই ম্যাচ কার্যত ঘুড়ে দাঁড়ানোর। আপতত আরও দুই দিন সময় আছে চূড়ান্ত প্রস্তুতির জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+