ISL: শনিবার আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল, সুনীলদের বিরুদ্ধে কঠিন‌ পরীক্ষা কুয়াদ্রাতের দলের

শনিবার আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল, কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। টুর্নমমেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। জয় দিয়ে অভিযান শুরু করলে দলের আত্মবিশ্বাস বাড়বে। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরুটা ভালোভাবে করতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।

শুক্রবার সন্ধ্যায় দলকে নিয়ে পুরো দমে অনুশীলন করান কোচ কার্লেস কুয়াদ্রাত। তিন বিদেশি দিমিত্রিয়স দিমানতাকোস, মাদিহ তালাল, এবং সল ক্রেসপো দিকে সবার নজর রয়েছে। এই মুহূর্তে চোটের আওতায় থাকা ফুটবলারদের মধ্যে রয়েছেন মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকড়া। ইস্টবেঙ্গলের এই দুই ভারতীয় সাইডব্যাককে বেঙ্গালুরু ম্যাচে পাওয়ার সমস্যায় কুয়াদ্রাত।

East Bengal FC

তাই ম্যাচটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন কার্লেস কুয়াদ্রাত। সেই সমস্ত কিছু মাথায় রেখেই গত কয়েকদিন ধরে ফুটবলারদের নিয়ে অনুশীলনে সেইভাবেই দলকে তৈরি করেছেন। বৃহস্পতিবার রাত নটা বেজে তিরিশ মিনিট নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে এসে পৌঁছেছিল ইস্টবেঙ্গল দল। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের অনুশীলনে দলকে ফাইনাল টাচ দিলেন।

কার্লেস কুয়াদ্রাত গত মরশুমে ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন এবং তার অধীনে, ক্লাবটি ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল এবং সুপার কাপও জিতেছিল, যা এশিয়াতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। যাইহোক, গত মরশুমে আইএসএল-এ তাদের অবস্থান পরিবর্তিত হয়নি, কারণ সাতটি ক্লিন-শীট রাখা সত্ত্বেও তারা নবম স্থানে ছিল।

বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দিমানতাকোস, মাদিহ তালাল খেলাতে পারেন কুয়াদ্রাত। ফলে আক্রমণের ভাগের শক্তি বাড়বে। নতুন মরসুমে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে দলকে আইএসএলের প্লে-অফে আনার লক্ষ্য কার্লেস কুয়াদ্রাতের। গত মরসুমে দলকে কলিঙ্গ সুপার কাপ জিতিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

লাল হলুদ কোচ বলেছেন, , "আমরা একটি স্কোয়াড তৈরি করছি এবং গত মরশুম থেকে উন্নতি করার চেষ্টা করছি এবং আমাদের আরও প্রতিযোগিতামূলক হতে সাহায্য করার জন্য আমরা নতুন খেলোয়াড় নিয়ে এসেছি। এছাড়াও, আমরা তরুণদের সুযোগ দিয়েছি,এটি তাদের দ্বিতীয় বছর হবে, তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত তা দেখানোর একটি বছর।

একইসঙ্গে তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য সুপার সিক্সে জায়গা করে নেওয়া আমমরা সঠিক পথেই যাচ্ছি। আগে আমরা কখনোই প্লে অফে অর্থাৎ সেরা ছয়ে শেষ করতে পারিনি। তবে এবার দল যথেষ্ট শক্তিশালী। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ ফুটবলার রয়েছে। আমাদের লক্ষ্য সেরা ছয়ে স্থান করে নেওয়া। এদিকে, ইস্টবেঙ্গল ছেড়ে দিল হরমনজ্যোত খাবড়া, ভিপি সুহেরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+