নীরবতা পালনের মধ্যে দিয়ে ডার্বি যুদ্ধে চূনী-পিকেকে বিশেষ শ্রদ্ধা মোহনবাগান-ইস্টবেঙ্গলের
নীরবতা পালনের মধ্যে দিয়ে ডার্বি যুদ্ধে চূনী-পিকেকে বিশেষ শ্রদ্ধা মোহনবাগান-ইস্টবেঙ্গলের
ইতিহাসের ডার্বিতে ঢাকে কাঠি। গোয়ার তিলক ময়দানে বল গড়ানোর মধ্য়ে দিয়ে আইএসএলের প্রথম ডার্বিযুদ্ধে নেমে পড়ল এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল । ম্যাচ শুরুর আগে এদিন নীরবতা পালন করে ডার্বি যুদ্ধে চূনী গোস্বামী-পিকে বন্দ্যোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জানাল দুই দল।

ইলিশ চিংড়ির ডাঙায় যুদ্ধ শুরুর আগে দুই দলের ফুটবলাররা মাঠের মাঝে নীরবতা পালন করলেন। সেই সঙ্গে এদিন বাংলায় দুই কিংবদন্তি চূনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে হাতে কালো ব্যান্ড পরে ফুটবলাররা ডার্বি খেলছেন।

প্রসঙ্গত বিষের বছর ২০২০তে কোভিড কালের মধ্যে দুই কিংবদন্তি ফুটবলারকে হারিয়েছে বাংলা। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকার পর ২০ মার্চ মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে ৮৩ বছর বয়সে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলের এক যুগের অবসান হয়ে যায়।

পরবর্তী সময় করোনার বছরে আরও এক কিংবদন্তিকে হারিয়ে ভারত। দীর্ঘ রোগভোগের পর ৮২ বছর বয়সে চূনী গোস্বামী না ফেরার দেশে চলে যান। ৩০ এপ্রিল ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন হয়। কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পরই আরও এক কিংবদন্তিতে হারানোয় ভারতীয় ফুটবল অভিভাবকহীন হয়ে পড়ে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications