ISL Derby: দশজনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান এসজির, ডার্বিতেও রেফারিং নিয়ে বিতর্ক অব্যাহত

আইএসএল ডার্বিতে অপরাজিত থাকল মোহনবাগান এসজি। গুয়াহাটিতে বছরের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মোহনবাগান এসজি।

বছরের প্রথম ডার্বি ম্যাচের সূচনাটা দারুনভাবেই করেছিল মোহনবাগান এসজি। ৪-৪-২ ছকে দল সাজান মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা। অন্যদিকে তিন ডিফেন্ডার নিয়ে দল সাজান অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল খেলতে নামে ৩-৪-৩ ছকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান এসজি।২ মিনিটের মধ্যেই আশিস সাইয়ের লম্বা থ্রু লাল হলুদের রক্ষণের ফুটবলারদের কাটিয়ে চলে যায় জেমি ম্যাকলারেনের পায়ে। বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করেননি অজি স্ট্রাইকার। গোল হজম করার পরও খেলায় ফেরে ইস্টবেঙ্গল। সহজ সুযোগ নষ্ট করলেন ক্লেইটন।

এরপর খেলার গতি অনেকটা স্লো করে ফেলে মোহনবাগান এসজি। একটু ডিফেন্সিভ হয়ে যায় সবুজ মেরুন। তারই মধ্যে লাল হলুদ আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু অটুট ছিল মোহনবাগান এসজি রক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে বক্সের মধ্যে আপুইয়া হাতে বল লাগার জন্য লাল হলুদ পেনাল্টির আবেদন করে। কিন্তু পেনাল্টি পায়নি তারা। রিপ্লে দেখে ধারাভাষ্যকাররা বলেন পেনাল্টি পেতেই পারত ইস্টবেঙ্গল। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান এসজি।

এক গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে শুরু করে মোহনবাগান এসজি। ৪৮ মিনিট ফাউল করে হলুদ কার্ড দেখলেন নিশু কুমার। এরপর দিমিত্রিয় বল নিয়ে এগোলে আপুইয়া তাঁকে বাধা দেন। লাল হলুদ স্ট্রাইকারের ফাউলের আবেদন নাকোচ করে নেন রেফারি, এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি দিমিত্রিয়স। ৫৪ মিনিটে বক্সে দারুন বল দিয়েছিলেন দিমিত্রিয়স। কিন্ত ক্লেইটনের আগে বল ধরে নেন বিশাল।

এদিন পিভি বিষ্ণুকে ডিফেন্ডিং ভূমিকায় খেলানো হয়, মনবীরকে আটকানোর কাজটা ছিল তাঁর। ফলে লাল হলুদের বাঁ প্রান্তিক আক্রমণ সেই ভাবে হচ্ছিল না। মূলত নিশু কুমারের দিক থেকেই আক্রমণ হচ্ছিল। ৬০ মিনিটে বক্সের মধ্যে বল পান ম্যাকলারেন। কিন্তু হিজাজি এই ক্ষেত্রে রক্ষাকর্তা হলেন।

৬৪ মিনিটে গোলমুখী লিস্টনকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখলেন সৌভিক। ফলে ১০ জনে হয়ে য়ায় লাল হলুদ। ৬৬ মিনিটে আশিসের শট দুরন্ত সেভ করলেন গিল। কর্ণার থেকে হেড গোলে রাখতে পারলেন না মনবীর। এরপরই ডেভিডকে তুলে মহেশকে নামালেন অস্কার ব্রুজো।

১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে আক্রমণের চাপ বৃদ্ধি করে মোহনবাগান এসজি। তারা দ্বিতীয় গোলের জন্য চাপ সৃষ্টি করতে থাকে মনবীর-আশিসরা। পর পর আক্রমণ করতে থাকে মোহনবাগান এসজি। যেহেতু সংখ্যাধিক্যে এগিয়ে ছিল মোহনবাগান এসজি, তাই সুযোগটা কাজে লাগাতে থাকে মোলিনার দল। ৭৪ মিনিটে কামিংসকে তুলে নিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নামালেন কোচ মোলিনা।়়

স্টুয়ার্ট নামার পর বাগানের আক্রমণের বৈচিত্র আরও দেখা গেল। ৭৮ মিনিটে স্টুয়ার্ট-লিস্টনের যুগলবন্দি দেখা গেল। তবে গোল এল না। আক্রমণের জন্য হিজাজিকে তুলে নিয়ে নন্দ কুমারকে নামালেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। আসলে অস্কারের হাতে বিকল্প ছিল না। ৮০ মিনিটে সুযোগ নষ্ট করলেন মনবীর। ৮২ মিনিটে একটুর লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হল স্টুয়ার্টের শট। ম্যাকালেরনকে তুলে দিমিত্রিকে নামালেন কোচ। ৮৮ মিনিটে ক্লেইটনের দারুন পাস ক্লিয়ার করলেন বাগান রক্ষণ।

এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ১ গোলে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটালো মোহনবাগান এসজি। এই ম্যাচ জিতে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থানেই থাকল সবুজ মেরুন। বেঙ্গালুরুর সঙ্গে ৮ পয়েন্টের পার্থক্য হল মোহনবাগানের। ১৫ ম্যাাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল লাল হলুদ। সুপার সিক্স প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে তাদের।

আইএসএলের প্রথম ম্যাচ থেকেই রেফারিং নিয়ে আগুনে বিতর্ক চলছে। দ্বিতীয় পর্বের ডার্বিতে তার ব্যতিক্রম হল না। এই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ সমর্থকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+