ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের প্রথম একাদশে রদবদল, আইএসএল ডার্বিতে কোন দলে কারা?
ISL 2024-25: আইএসএলে আজ গুয়াহাটিতে কলকাতা ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই নামবে।
ইস্টবেঙ্গল সুপার সিক্সের দৌড় থেকে কার্যত ছিটকেই গিয়েছে। লাল হলুদ চাইবে আইএসএলে প্রথমবার ডার্বি জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে।

আজকের ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন আনা হয়েছে। মোহনবাগান সুপার জয়ান্টের প্রথম একাদশে রয়েছেন মনবীর সিং ও আপুইয়া। তাঁরা শুরু করেছেন অনিরুদ্ধ থাপা ও দীপক টাংরির জায়গায়। দিমিত্রি পেত্রাতসও চোট সারিয়ে বেঞ্চে রয়েছেন। প্রয়োজনে তাঁকে নামাতে পারেন হেড কোচ হোসে মোলিনা।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশে রয়েছেন নিশু কুমার, সৌভিক চক্রবর্তী ও ডেভিড। নন্দ কুমার সেকর, প্রভাত লাকরা ও আনোয়ার আলির জায়গায় তাঁরা শুরু করতে চলেছেন। আনোয়ারের চোট লাল হলুদের কাছে বড় ধাক্কা। নন্দ রয়েছেন বেঞ্চে। একই সঙ্গে ইস্টবেঙ্গলের পরিবর্ত ফুটবলারদের দলে নাম রয়েছে সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের অধিনায়ক চাকু মাণ্ডি, শ্যামল বেসরা ও সুমন দের মতো ফুটবলাররা।
মোহনবাগান সুপার জায়ান্ট- বিশাল কাইথ (গোলকিপার), টমাস অলড্রেড, মনবীর সিং, শুভাশিস বোস (অধিনায়ক), লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, আলবার্তো রদ্রিগেজ মার্টিন, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আশিস রাই ও লালেংমাউইয়া রালতে (আপুইয়া)।
পরিবর্ত- দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, আর্শ আনোয়ার শেখ, দীপেন্দু বিশ্বাস, গ্ল্যান মার্টিন্স, সৌরভ ভানওয়ালা, সুহেল ভাট।
ইস্টবেঙ্গল- লালচুংনুঙ্গা, জিকসন সিং, দিমিত্রিয়স দিয়ামান্তাকস, ক্লেটন সিলভা (অধিনায়ক), প্রভসুখন সিং গিল (গোলকিপার), ডেভিড লাহ্লানসাঙ্গা, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, হেক্টর ইউস্তে, পিভি বিষ্ণু।
পরিবর্ত- নন্দ কুমার, দেবজিৎ মজুমদার (গোলকিপার), নওরেম মহেশ সিং, গুইতে ভানলালপেকা, আমন সিকে, শ্যামল বেসরা, সুমন দে, সায়ন বন্দ্যোপাধ্যায়, চাকু মান্ডি।
ম্যাচ রেফারি- বেঙ্কটেশ আর। সহকারী রেফারি- সুমন্ত দত্ত ও পি ভাইরামুথু। চতুর্থ অফিসিয়াল- অশ্বিন।












Click it and Unblock the Notifications