ISL 2024-25: কেরালা ব্লাস্টার্সকে রুখে দিল ওডিশা এফসি, রেফারির পেনাল্টি বাতিলের সিদ্ধান্তে বিতর্ক

ISL 2024-25: আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসিকে রুখে দিল ওডিশা এফসি। ভুবনেশ্বরে এই ম্যাচে প্রথমার্ধেই হলো চার গোল। ম্যাচ শেষ হলো ২-২ গোলে।

যদিও এই ম্যাচেও প্রশ্ন উঠল রেফারিংয়ের মান নিয়ে। রিপ্লেতে স্পষ্ট রেফারির সিদ্ধান্তেই ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হলো কেরালা ব্লাস্টার্স।

ISL 2024-25

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ২ গোলে এগিয়ে গিয়েছিল। সেখান থেকে সমতা ফেরায় ওডিশা এফসি। ম্যাচের প্রথম গোলটি ১৮ নিনিটে করেন নোয়া সাদাউই। এর ঠিক তিন মিনিট পর ২-০ গোলে এগিয়ে যায় ব্লাস্টার্স। ২১ মিনিটে জেসাস জিমেনেজের গোলের সৌজন্যে।

২৯ মিনিটে আলেকজান্দ্রে কোয়েফের আত্মঘাতী গোলের সৌজন্যে ব্যবধান কমাতে সক্ষম হয় ওডিশা এফসি। ৩৬ মিনিটে দিয়েগো মরিসিও ম্যাচে সমতা ফেরান। বিরতিতে খেলার ফল ছিল ২-২। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের সন্ধানে ছিল। কিন্তু কাজের কাজ করতে পারেনি।

এরই মধ্যে বিতর্ক ম্যাচের শেষ লগ্নে রেফারির সিদ্ধান্ত নিয়ে। ওডিশা এফসির আমে রানাওয়াড়ে বক্সের মধ্যে ফেলে দেন নোয়াকে। কেরালা ব্লাস্টার্স পেনাল্টির দাবি জানালেও নাকচ করে দেন রেফারি। যদিও রিপ্লেতে দেখা গিয়েছে রানাওয়াড়ে বল দখলের চেষ্টাই করেননি, নোয়াকে ফেলে দেওয়াই তাঁর লক্ষ্য ছিল।

রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন কেরালা ব্লাস্টার্স ফুটবলাররা। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। কিন্তু বারবার রেফারির ভুলে বদলে যাচ্ছে ম্যাচের রং। গুরুত্বপূর্ণ পয়েন্টও নষ্ট হচ্ছে। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে। কেন না, একেকটি পয়েন্ট মূল্যবান হয় টুর্নামেন্ট যত শেষ লগ্নের দিকে যায় তখন। এদিন রেফারি ভুল না করলে কেরালা পুরো তিন পয়েন্টই পেতে পারতো।

ম্যাচ ড্র হওয়ায় দুই দল এক পয়েন্ট করে পেল। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে কেরালা আপাতত চারে। ওডিশা এফসি ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রইল নবম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+