ISL 2024-25: আইএসএলে এফসি গোয়ার বিজয়রথ ছুটছেই, হারের হ্যাটট্রিক হায়দরাবাদের
ISL 2024-25: আইএসএলে দুরন্ত গতিতে ছুটছে এফসি গোয়ার বিজয়রথ। আজ টানা চতুর্থ জয়টি ছিনিয়ে নিল মানোলো মার্কুয়েজের দল।
হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে আজকের ম্যাচের দুটি গোলই হলো প্রথমার্ধে। হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারাল এফসি গোয়া।

মানোলো মার্কুয়েজের কোচিংয়ে সাফল্য পেয়েছিল হায়দরাবাদ এফসি। ফলে পুরোনা দলের বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকা দল নিয়েই গিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ। অ্যাওয়ে ম্যাচ থেকে আদায় করে নিলেন তিন পয়েন্ট।
ম্যাচের ৩৩ মিনিটে উদান্ত সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। ৪৪ মিনিটে ইকের গারক্সেনা (Iker Guarrotxena)-র গোলে ব্যবধান বাড়ে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা চালালেও বেশ কয়েকটি সুযোগ নষ্টের খেসারৎ দেয় নিজামের শহর।
বল দখলের লড়াইয়েও গোয়ার সঙ্গে পেরে ওঠেনি হায়দরাবাদ। দুই দলই তিনবার অফসাইডের ফাঁদে জড়িয়েছে। হায়দরাবাদ যেখানে টার্গেটে সাতটি শট রেখেছে, গোয়ার ক্ষেত্রে তা মাত্র চারটি। কিন্তু তারই মধ্যে এসেছে ২টি গোল।
হায়দরাবাদের সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি স্পষ্ট হবে আরেকটি পরিসংখ্যানে। টার্গেটের বাইরে শট হায়দরাবাদের ক্ষেত্রে ১০, গোয়ার ৩। হায়দরাবাদের অ্যালান পাউলিস্তাই প্রচুর সুযোগ নষ্ট করেছেন। যার ফলে হারের হ্যাটট্রিক বাঁচাতে পারল না হায়দরাবাদ।
ওডিশা এফসির কাছে ঘরের মাঠে হাফ ডজন গোল হজম করে পরাস্ত হয়েছিল হায়দরাবাদ। নিজেরা কোনও গোল পায়নি। এরপর মুম্বই সিটি এফসি ১-০ গোলে হারিয়েছিল হায়দরাবাদকে। তারপর এদিনের পরাজয়। ১১ ডিসেম্বর হায়দরাবাদ খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।
এফসি গোয়া ২৪ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ২-২ গোলে ড্র রেখেছিল। তারপর বেঙ্গালুরু এফসিকে ৩-০, পাঞ্জাব এফসিকে ২-১, কেরালা ব্লাস্টার্স এফসিকে ১-০ গোলে হারিয়ে হায়দরাবাদ থেকেও তিন পয়েন্ট তুলে নিল। তাদের পরের ম্যাচ ১৪ ডিসেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।
মোহনবাগান সুপার জায়ান্ট ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বেঙ্গালুরু এফসি। এফসি গোয়ার ঝুলিতে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট, তারা রয়েছে তিনে। ১০ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে হায়দরাবাদ এফসি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications