ISL 2023-24: জামশেদপুর ম্যাচের আগে স্বস্তি ফিরল ইস্টবেঙ্গল শিবিরে, খালিদের দলের বিরুদ্ধে খেলবেন আলেকজান্ডার?
বৃহস্পতিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ২২ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি-র ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলে, সেরা ছয়ের মধ্যে ঢুকে পড়বে। জামশেদপুর ধারে-ভারে ইস্টবেঙ্গলের থেকে শক্তিশালী। পর পর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে কার্লোস কুয়াদ্রাতের দল।
এই ম্যাচের আগে স্বস্তি ফিরল লাল হলুদ শিবিরে।হায়দরাবাদ ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের হয়ে সই করা নতুন বিদেশি ফেলিসিও ব্রাউন। শেষ ম্যাচে এই বিদেশি ফুটবলার চোট পেয়ে মাঠ ছাড়লে তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে টিম ম্যানেজমেন্ট।

তবে এই চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই আপাতত। পরের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে তাঁকে পাওয়া ফেলিসিওকে। মঙ্গলবার বিকালে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন এই বিএদশি ফুটবলার।। তাঁকে জামশেদপুর এফসির বিরুদ্ধে পাওয়া যাবে এই খবর শুনে খুশি সমর্থকরা।
চোটের কারণে গোটা মরশুম থেকে ছিটকে গিয়েছেন হোসে আন্তোনিয়ো পার্দো। তাঁর বদলে তড়িঘড়ি বাকি মরশুমের জন্য লাল হলুদ সই করিয়েছে সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে। সোমবার রাতেই লাল হলুদ শিবিরে যোদ দেন আলেকজান্ডার। মঙ্গলবার বিকালে দলের সঙ্গে তিনি পুরোদমেই অনুশীলন করেন।
বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসবেন আলেকজান্ডারও। ফলে তাঁকে দলে রেখেই যে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কুয়াদ্রাত তা এক প্রকার স্পষ্ট।
নর্থইস্ট ম্যাচের আগে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ফেলিসিয়ো ব্রাউন। তাঁকে সেই ম্যাচেই খেলিয়ে দেন কুয়াদ্রাত। ব্রাউন গোল করলেও ইস্টবেঙ্গল হারে। এরপর ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধেও হারে লাল হলুদ। তবে হায়দরাবাদ ম্যাচে ইস্টবেঙ্গলেক স্বস্তি এনে দেয় ক্লেইটনের জয়সূচক গোল।
বৃহস্পতিবারের ম্যাচটা যতটা বেশি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, তার থেকেও বেশি খালিদ জামিল বনাম ইস্টবেঙ্গল। একটা সময় ইস্টবেঙ্গল দলের কোচ ছিলেন খালিদ। কিন্তু সেভাবে সাফল্য দিতে পারেননি। একরাশ বেদনা নিয়েই লাল হলুদের কোচের পদ ছাড়তে হয়েছিল খালিদকে। এরআগে সুপার কাপের ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়েছিল খালিদ জামিলের দলকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications