ISL 2023-24: শততম ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন নন্দ? প্লে-অফের অঙ্ক কষছেন কুয়াদ্রাত
বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্লে অফে উঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই লাল হলুদের কাছে। ম্যাচের আগেরদিন বিকালে গোয়াতে অনুশীলন করে কার্লোস কুয়াদ্রাতের দল।
সোমবার তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি। মাঠের ধারে ফিজিওর সঙ্গে সময় কাটালেন। ওডিশা ম্যাচের আগেও অনুশীলন করেননি নন্দ। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। যদিও গোয়া থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবরই আছে, ম্যাচের আগেরদিন দলের সঙ্গে অনুশীলন করেন মাঝমাঠের নির্ভরযোগ্য ফুটবলার।

অনেক দিন বাদে ৬ বিদেশিকেই হাতে পাচ্ছেন কুয়াদ্রাত। চোট কাটিয়ে সুস্থ সাউল ক্রেসপো। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন হিজাজি মাহের। কোচ কুয়াদ্রাতও ডাগ আউটে ফিরছেন কার্ড সমস্যা মিটিয়ে।
আইএসএলের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে গোয়া। ১৬টি ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচে। পাঁচটি ম্যাচে ড্র করেছে। হেরে গিয়েছে তিনটি ম্যাচে। পয়েন্ট ২৯। গোলপার্থক্য আট। ইস্টবেঙ্গল আছে নয় নম্বরে। ১৭টি ম্যাচ খেলেছে লাল-হলুদ বাহিনী। জিতেছে চারটি ম্যাচে। সাতটি ম্যাচে হেরে গিয়েছে। ছ'টি ম্যাচে ড্র করেছে। গোলপার্থক্য হল এক। ঝুলিতে ১৮ পয়েন্ট আছে।
দিকে ইস্টবেঙ্গলের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। আইএসএলে প্রথম বার প্লে অফে ওঠার সুযোগ এখনও রয়েছে লাল-হলুদের সামনে। তবে অঙ্কটা কঠিন। ইস্টবেঙ্গলকে একদিকে বাকি সব ম্যাচ যেমন জিততে হবে, তেমনই নর্থইস্ট ইউনাইটেডকে কোনও একটি ম্যাচ ড্র করতে হবে, তা হলেই ইস্টবেঙ্গল পৌঁছে যাবে প্লে-অফে।
ম্যাচের আগে লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, "১৫ পয়েন্টের জন্য খেলার বাকি আছে এবং এখনও অনেক কিছু ঘটতে পারে, তাই আমি মনে করি না যে প্লে অফ স্পটগুলির জন্য চ্যালেঞ্জ করার এটাই শেষ সুযোগ।'
অন্যদিকে গোয়া কোচ মানালো মার্কুয়েজ বলেছেন, "প্রথমার্ধ আমার জন্য প্রায় সব খেলায় একই রকম হয়েছে। এটি শুধুমাত্র নির্দিষ্ট মুহূর্তগুলি খেলার সিদ্ধান্ত নেয়। মুম্বাইয়ে যখন প্রতিপক্ষ প্রথম দিকে গোল করে, তখন আমাদের দল খুব ভালো প্রতিক্রিয়া দেখায়, যা অন্যান্য খেলায় ছিল না। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্টই লক্ষ্য আমাদের।












Click it and Unblock the Notifications