Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, আইএসএলে নর্থইস্টের চ্যালেঞ্জ সামলে অপরাজেয় মোহনবাগান সুপার জায়ান্ট

ISL 2023-24: আইএসএলে সাতটি ম্যাচ হয়ে গেল, এখনও অপরাজেয় থেকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার দিকে এগিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবারের লিগের ষষ্ঠ জয়টি ছিনিয়ে নিল তারা।

পিছিয়ে পড়েও শেষ অবধি ৩-১ গোলে জয় ছিনিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হুয়ান ফেরান্দোর দল।

ISL 2023-24: পিছিয়ে পড়েও দুরন্ত জয়

নর্থইস্ট আজ বাগানকে রুখে দেওয়ার পরিকল্পনা নিয়েই নেমেছিল। শুরু থেকেই গোল করার তাগিদ লক্ষ্য করাও যাচ্ছিল। যার ফলে ৪ মিনিটে জিতিন এমএস হেড করে বল ফাল্গুনি সিংয়ের পায়ের কাছে সাজিয়ে দিলে তা জালে জড়িয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে এগিয়ে দেন। যদিও প্রতি আক্রমণে গিয়ে নর্থইস্ট রক্ষণকে চাপে রাখে বাগান।

লিস্টন কোলাসোর সৌজন্যে সবুজ মেরুন ফ্রি কিক আদায় করে নেয়। যা থেকে ১৩ মিনিটে দীপক টাংরির করা গোলে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই গোল পাওয়ার পর থেকেই ম্য়াচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ফেরান্দোর দল। কিয়ান নাসিরি, অনিরুদ্ধ থাপা, আশিস রাইরা প্রতিপক্ষ ডিফেন্সকে পরীক্ষার মুখে ফেলতে থাকেন।

২৮ মিনিটে বাগানকে এগিয়ে দেন জেসন কামিংস। বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধে আর সমতা ফেরানোর সুযোগই পায়নি নর্থইস্ট। লিস্টন কোলাসো, হুগো বুমোস, মনবীর সিংরা আক্রমণ শানাতে থাকেন। বিশেষ করে মনবীর ও বুমোস প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকেন।

৭১ মিনিটে শুভাশিস বোসের গোলে জয়ের ব্যবধান বেড়ে হয় ৩-১। দীপক টাংরি এদিনের জয়ে বড় অবদান রাখেন। ২০ ডিসেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। ৭ ম্যাচে বাগানের ঝুলিতে আপাতত ১৯ পয়েন্ট।

৮ ম্যাচে ২০ ও ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স। তিনে রয়েছে সবুজ মেরুন। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে নর্থইস্ট। ২৪ ডিসেম্বর তাদের পরবর্তী খেলা বেঙ্গালুরুতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+