ISL 2023-24: আইএসএলে প্রথম ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের, ঘরের মাঠে গোলশূন্য ড্র জামশেদপুরের বিরুদ্ধে

ISL 2023-24: আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল গোলশূন্য ড্র করল জামশেদপুর এফসির বিরুদ্ধে।

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল লাল হলুদ। আইএসএলের দশম সংস্করণে এই প্রথম কোনও ম্যাচ ড্র হলো।

ISL 2023-24: আইএসএলে প্রথম ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের

প্রচুর সুযোগ নষ্টের খেসারৎ দিয়ে আজ পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। যদিও দলের সামগ্রিক খেলায় খুশি হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। ফুটবলারদের পাশে দাঁড়িয়ে বললেন, আমাদের কয়েকটা ভালো সেট পিস হয়েছে। গোল করার ক্ষেত্রে ফিনিশিং নিয়েও চিন্তিত নই। কেন না, সকলেই অনুশীলনে গোল করছেন। ম্যাচে আজ হয়নি। এটা ফুটবলেরই অঙ্গ।

জর্ডন এলসি চোটের কারণে বাইরে। লালচুননুঙ্গাকেও পাওয়া যাচ্ছে না। ফলে ডুরান্ড কাপের রক্ষণভাগে পরিবর্তন আনতে হয়েছে কুয়াদ্রাতকে। ক্লিন শট বজায় রাখায় তাই আপাতত সন্তুষ্ট লাল হলুদের হেড কোচ। আজ প্রথমার্ধে অন্তত ২ গোলে এগিয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল। বোরহা হেরেরা ও নওরেম মহেশের দুটি প্রয়াস দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন জামশেদপুরের গোলরক্ষক টিপি রেহনেশ।

ISL 2023-24: আইএসএলে প্রথম ম্যাচে জয় অধরা ইস্টবেঙ্গলের

জামশেদপুর এফসিও কয়েকটি ভালো আক্রমণ তৈরি করেছিল। তবে গোলমুখ খুলতে পারেনি। ফিজিক্যাল ফুটবলে ম্যাচের মেজাজ ছিল বেশ চড়া। ইস্টবেঙ্গলের দুজন ও জামশেদপুরের চারজন ফুটবল হলুদ কার্ড দেখেন। তার মধ্যে ম্যাচের শেষ লগ্নে এমিল বেনিকে লাল কার্ড দেখিয়েও আবার ডেকে নিয়ে হলুদ কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে মরিয়া ছিল। কিন্তু গোলকিপার ও ডিফেন্ডারদের তৎপরতায় লক্ষ্য পূরণ হয়নি। লাল হলুদ দ্বিতীয়ার্ধে নামায় ক্লেটন সিলভা ও মহম্মদ রাকিপকে। জামশেদপুরও কয়েকটি পরিবর্তন আনে। ইনজুরি টাইমে জামশেদপুরের সেম্বোই হাওকিপের হেডার ক্রসবারে লাগে। ইস্টবেঙ্গলকে গোল করতে না দেওয়ার ক্ষেত্রে অবদান রাখেন এলসিনহো। ১১টি ক্লিয়ারেন্স করে দুর্গ আগলালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+