ISL 2022-23: অ্যালান কোস্টার জয়সূচক গোল, বেঙ্গালুরু এফসির কাছে পরাস্ত নর্থইস্ট ইউনাইটেড
জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করল বেঙ্গালুরু এফসি। চলতি বছরের ডুরান্ড কাপজয়ীরা এদিন ১-০ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৮৭ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালান কোস্টা। শেষ মুহূর্তে অফ সাইডের কারণে নর্থইস্টের গোল বাতিল হতেই নিশ্চিত হয় বেঙ্গালুরুর তিন পয়েন্ট।

(ছবি- এফএসডিএল)
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধে উপভোগ্য খেলা হলেও কোনও দলই গোল করতে পারেনি। তবে আধিপত্য ছিল বেঙ্গালুরু এফসি-র। গোলের সহজ সুযোগ নষ্ট করে তারা। শিবা নারায়ণন ভালো আক্রমণ তৈরি করলেও তা জালে জড়াতে পারেননি রোশন নওরেম। প্রতি আক্রমণে গিয়ে ঠিকঠাক ফিনিশ করতে না পারায় নর্থইস্টকে এগিয়ে দিতে পারেননি জিতিন এম এস। নর্থইস্টের রক্ষণভাগ সজাগ থাকায় একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ব্লু ব্রিগেড। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য।
GOOOAAALLLL ⚽🔵
— Indian Super League (@IndSuperLeague) October 8, 2022
Late Drama in Bengaluru as Brazilian Defender, Alan Costa heads the ball into the net for the eventual winner 🔥🔵#BFCNEU #HeroISL #LetsFootball #BengaluruFC #NorthEastUnitedFC pic.twitter.com/06CjBPBTWY
দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু কেউই বল জালে জড়াতে পারছিল না। ৮৭ মিনিটে গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন অ্যালান কোস্টা। জাভিয়ার হার্নান্ডেজের বাড়ানো বলকে অনুসরণ করে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন তিনি। এরপরই গোল শোধে মরিয়া হয়ে ওঠে নর্থইস্ট। ৪ মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। তার শেষ লগ্নে ঘটে নাটকীয় ঘটনা। ম্যাচের শেষ লগ্নে লম্বা থ্রো ইনকে কাজে লাগিয়ে বেঙ্গালুরু গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান জন গাজতানাগা। গোল শোধের সেলিব্রেশন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। অফ সাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। লাইন্সম্য়ানের দিকে ছুটে যান ক্ষিপ্ত গাজতানাগা। টেকনিক্যাল এরিয়া থেকে বেরিয়ে লাইন্সম্যানের দিকে ধেয়ে যান রাগান্বিত নর্থইস্টের হেড কোচ মার্কো বলবুল। তাঁকে রেফারি লাল কার্ড দেখিয়ে দেন। এই ঘটনার পর বিদ্রুপ সহকারে হাততালি দিয়ে বাকি সময়টুকু খেলেন নর্থইস্টের ফুটবলাররা। কিন্তু ততক্ষণে খেলার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে।
ম্যাচের ক্লাব অ্যাওয়ার্ডটি পেয়েছে বেঙ্গালুরু এফসি। জয়সূচক গোল করা অ্যালান কোস্টা পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। আইএসএলের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলকে গতকাল হারিয়েছিল কেরালা ব্লাস্টার্স। আজ জিতল বেঙ্গালুরু এফসি। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রইলেন সুনীল ছেত্রীরা। কাল পুণেতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications