আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় অধরা এটিকে মোহনবাগানের, রুখে দিল জামশেদপুর

আইএসএলে টানা দ্বিতীয় ম্য়াচে জয় অধরা এচিকে মোহনবাগানের। আজ জামশেদপুরে জামশেদপুর এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচে জয় অধরা এটিকে মোহনবাগানের। গত রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুএফসির কাছে ১-২ গোলে পরাস্ত হয় হুয়ান ফেরান্দোর দল। আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচেও আটকে গেল সবুজ মেরুন।

টানা দ্বিতীয় ম্যাচে জয় অধরা এটিকে মোহনবাগানের

(ছবি- এফএসডিএল)

জামশেদপুর এফসি প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। তাদের কাছে বাকি ম্য়াচগুলি কিছুটা সম্মান পুনরুদ্ধার করার। যদিও তাদেরও এদিন হারাতে পারল না এটিকে মোহনবাগান। সবুজ মেরুন প্লে অফের দৌড়ে ভালো জায়গাতেই রয়েছে। কিন্তু মোমেন্টাম পাওয়াটা দরকার ছিল। কিন্তু জয়ের মুখ এদিন দেখতে পারল না সবুজ মেরুন।

প্রথমার্ধে এটিকে মোহনবাগানের আধিপত্য থাকলেও গোলমুখ খুলতে পারেনি। উল্টে ভাগ্য সুপ্রসন্ন থাকলে বিরতিতে ১-০ গোলে জামশেদপুর এগিয়ে থাকলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না। ৩২ মিনিটে দিমিত্রি পেত্রাতসের ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও টিপি রেহনেশ তা বিপন্মুক্ত করে দেন। এরপর আশিস রাইয়ের প্রয়াসও তিনি রুখে দেন। ৪৪ মিনিটে মাঠে নামার মিনিটখানেকের মধ্যেই বরিস সিংয়ের সঙ্গে যুগলবন্দিতে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন জামশেদপুরের হ্যারি সয়ার। কিন্তু বরিস বল জালে জড়াতে ব্যর্থ হন।

বিরতির পর কার্ল ম্য়াকহিউকে তুলে নিয়ে স্লাভকো ড্যামজানোভিচকে নামান ফেরান্দো। মনবীর সিংকে তুলে নিয়ে লিস্টন কোলাসোকেও নামানো হয় ৬০ মিনিটে। তবে লাভের লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে জামশেদপুর এফসি-ই। ড্যানিয়েল চুকউ ও বরিস সিং গোল করার ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবেই।

এদিনের ম্য়াচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় চারে উঠে এলো এটিকে মোহনবাগান। ১৭ ম্যাচে তাদের রয়েছে ২৮ পয়েন্ট। এফসি গোয়া নেমে গেল পাঁচে, তাদের ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট রয়েছে। ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে কেরালা ব্লাস্টার্স এফসি। মঙ্গলবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের। তারপর ১৮ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হোম ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে সবুজ মেরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+