আইএসএলে মান বাঁচাতে এটিকে-মোহনবাগানের থেকে ফুটবলার চাইল এসসি ইস্টবেঙ্গল

আইএসএলে মান বাঁচাতে এটিকে-মোহনবাগানের থেকে ফুটবলার চাইল এসসি ইস্টবেঙ্গল

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। প্রথমবার আইএসএলে খেলতে নেমে ৬ ম্যাচে চারটি হার,২টি ড্র। শেষ ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে থেকেও, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে রবি ফাওলারের দল। ফলে লিগে এখন সবার নিচে খাদের কিনারায় ১১ নম্বরে দাঁড়়িয়ে ইস্টবেঙ্গল। আর এমন পরিস্থিতিতে চিরশত্রু মোহনবাগানের থেকে সাহায্য চাইল এসসি ইস্টবেঙ্গল।

ময়দানে নজিরবিহীন ঘটনা

ময়দানে নজিরবিহীন ঘটনা

মাঝ মরসুমে লিগের বাকি ম্যাচ গুলিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবার এটিকে মোহনবাগান থেকে তিন ফুটবলার নিতে চেয়ে ফোন এসসি ইস্টবেঙ্গলের। আইএসএলে মান বাঁচাতে নজিরবিহীনভাবে মাঝ মরসুমে এটিকে মোহনবাগানের কাছে দ্বারস্থ হল ইস্টবেঙ্গল।

একাধিক ক্লাবের কাছে প্রস্তাব

একাধিক ক্লাবের কাছে প্রস্তাব

জানা গিয়েছে, দিশেহারা অবস্থায় দলকে জয়ের ছন্দে ফিরিয়ে আনতে শুধু এটিকে মোহনবাগানই নয়, আইএসএলের বিভিন্ন ক্লাব থেকেও নাকি লাল-হলুদ ফুটবলার চেয়েছে।

এটিকে-মোহনবাগানের কোন ৩ ফুটবলারকে পেতে প্রস্তাব

এটিকে-মোহনবাগানের কোন ৩ ফুটবলারকে পেতে প্রস্তাব

গোলকিপার ধীরাজ সিং, ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায় ও সালাম রঞ্জন সিংকে পেতে চেয়েছে এসসি ইস্টবেঙ্গল। ধীরাজ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দেশের হয়ে খেলেছেন। প্রসঙ্গত জানুয়ারির উইন্ডোতে দল ঘুছিয়ে নিতে ইতিমধ্য়ে এসসি ইস্টবেঙ্গল কয়েকজন ফুটবলার রিলিজ করে দিয়েছে।

পড়শি ক্লাবের আবেদনে সাড়া দেবে এটিকে মোহনবাগান?

পড়শি ক্লাবের আবেদনে সাড়া দেবে এটিকে মোহনবাগান?

ধীরাজের নাম এটিকে-মোহনবাগানে নথিভুক্ত থাকলেও বাকি দুই ফুটবলার অবশ্য এখনও আইএসএলে নথিভুক্ত হননি। সালাম ও অঙ্কিত রিজার্ভ প্লেয়ার হিসেবে নথিভুক্ত রয়েছেন। এই নিয়ে এটিকে মোহনবাগান পড়শি ক্লাবের আবেদনে সাড়া দেবে কিনা, সেই নিয়ে কর্তারা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। প্রতিপক্ষ ক্লাবের এই প্রস্তাবকে লিখিত ভাবে দেওয়ার জন্য এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানানো হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+