আইএসএল ২০২০-২১ : কে জিতেলন সোনালী বুট? কার হাতে গেল সোনালী দস্তানা? সেরা সহযোগী কে?
আইএসএল ২০২০-২১ : কে জিতেলন সোনালী বুট? কার হাতে গেল সোনালী দস্তানা? সেরা সহযোগী কে?
এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে প্রথম বারের জন্য আইএসএল খেতাব জিতল মুম্বই সিটি এফসি। গোটা মরসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলার পুরস্কার পেল সার্জিও লোবেরার দল। অন্যদিকে ভাল খেলেও ফাইনাল হেরে মাথা নিচু করে মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। সুখ-দুঃখের এই মিলনোৎসবে টুর্নামেন্টে কে কোন পুরস্কার জিতলেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

১) চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি - খেতাব সহ আট কোটি টাকার পুরস্কার মূল্য।
২) রানার্স এটিকে মোহনবাগান - চার কোটি টাকার পুরস্কার মূল্য।
৩) সোনালী বুট - ইগর আনগুলো (এফসি গোয়া) - ২১টি ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার।
৪) সোনালী দস্তানা - অরিন্দম ভট্টাচার্য (এটিকে মোহনবাগান) - ১০টি ক্লিনশিট, ৫৯টি সেভ - টুর্নামেন্টে ১০৮.৯৫ মিনিট অন্তর প্রতি গোল হজম করেছেন।
৫) টুর্নামেন্ট সেরা ফুটবলার - রয় কৃষ্ণ (এটিকে মোহনবাগান) - ২৩টি ম্যাচ খেলে ১৪টি গোল এবং একাধিক সহায়তা।
৬) সেরা অ্যাসিস্ট - অ্যালবার্তো নগুয়েরা (এফসি গোয়া)।
৭) সেরা উঠতি তারকা - আপুইয়া (নর্থইস্ট ইউনাইটেড)।
৮) ফাইনালের সেরা ফুটবলার - বিপিন সিং (মুম্বই সিটি এফসি)।
৯) উইনিংস পাস অফ দ্য ম্যাচ - বার্থালোমেউ ওগেবেছে (মুম্বই সিটি এফসি)।












Click it and Unblock the Notifications