আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ কেমন দল নিয়ে নামতে পারে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ কেমন দল নিয়ে নামতে পারে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়া এটিকে মোহনবাগান খোঁচা খাওয়া বাঘের মতো শুক্রবার মাঠে নামতে বদ্ধপরিকর। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আন্টোনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ হতে চলেছে হায়দরাবাদ এফসি। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তার আঁচ পেতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। তার আগে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ
অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, শুভাশিস বোস, কার্ল ম্যাকহাগ, জয়েশ রানে, ব্র্যাড ইনম্যান, রয় কৃষ্ণা, লুইস গার্সিয়া।

কোথায় পরিবর্তন
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ হেরে গেলেও শুক্রবারের মোকাবিলায় দেশে খুব বেশি পরিবর্তন হয়তো ঘটাবেন না এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস। গত ম্যাচে খুব একটা ছন্দে না থাকা গ্ল্যান মার্টিনসের পরিবর্তে প্রথম একাদশে প্রথম থেকে সুযোগ পেতে পারেন জয়েশ রানে। সম্ভবত ৩-৫-২ ছকেই দল সাজাবেন স্প্যানিশ কোচ।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য একাদশ
সুব্রত পাল (গোলরক্ষক), কোনশাম সিং, ওদেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র, আশিস রাই, জোয়েল চিয়ানিস, জোয়াও ভিক্টর, লুইস সাস্ত্রে, আরিদন সান্টানা, হালিচারান নার্জারি, নিখিল পূজারি।
শুক্রবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হয়তো ৪-২-৩-১ ছক দল সাজাবে হায়দরাবাদ এফসি।

কোথায় এবং কখন ম্যাচ
গোয়ার রাজধানী মারগাঁও-এর ফতোরদা স্টেডিয়ামে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ।












Click it and Unblock the Notifications