আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে নক আউটে পৌঁছল নর্থইস্ট ইউনাইটেড, ফলাফল ২-০

আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে নক আউটে পৌঁছল নর্থইস্ট ইউনাইটেড, ফলাফল ২-০

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে টুর্নামেন্টের নক আউটে পৌঁছে গেল নর্থইস্ট ইউনাইটেড। ফলাফল ২-০। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে পৌঁছে গেল অভিনেতা জন আব্রাহামের দল। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দশম স্থানে দাঁড়িয়ে রইল কেরালা ব্লাস্টার্স।

আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে নক আউটে পৌঁছল নর্থইস্ট ইউনাইটেড, ফলাফল ২-০

ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে নর্থইস্ট ইউনাইটেড। প্রতিপক্ষের গোলমুখে একের পর আক্রমণ তুলে আনতে থাকে অভিনেতা জন আব্রাহামের দল। পাল্টা আক্রমণে উঠে একাধিকবার গোলের কাছে পৌঁছেও সফলতা পায়নি কেরালা ব্লাস্টার্স। উল্টে এদিনও তাদের ডিফেন্স বেশ নড়বড়ে দেখিয়েছে। তারই সুযোগ নিয়ে ৩৪ মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম গোল দেন ভিপি সুহের।

এরপর ম্যাচের রাশ পুরোপুরি নর্থইস্ট ইউনাইটেডের হাতে চলে যায়। লাগাতার আক্রমণে উঠতে থাকে এগিয়ে থাকা দল। প্রথমার্ধের শেষ মুহুর্তে দূরপাল্লার শট থেকে বিশ্বমানের গোল করে অভিনেতা জন আব্রাহামের দলের হয়ে গোলের ব্যবধান বাড়ান লালেনমাওয়েইয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে নর্থইস্ট ইউনাইটেড। প্রথম ৪৫ মিনিটে খেলায় দাগ কাটতে ব্যর্থ হয় কেরালা ব্লাস্টার্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালাতে থাকে নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে গোল শোধ দেওয়ার জন্য ঝাঁপায় কেরালা ব্লাস্টার্স। দুই দলের আক্রমণ ও প্রতি-আক্রমণে টানটান হয়ে ওঠে ম্যাচ। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই কোনও গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জেতে নর্থইস্ট ইউনাইটেড।

ম্যাচে ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে নর্থইস্ট ইউনাইটেড। গোলমুখে ১২টি শট মারে অভিনেতা জন আব্রাহামের দল। নিজেদের মধ্যে প্রায় চারশোটি পাস খেলে নর্থইস্ট। অন্যদিকে ৪৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ ধরে রাখা কেরালা ব্লাস্টার্স ম্যাচে অনেকগুলি শট মারলেও সেগুলি টার্গেটে রাখতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+