আইএসএল ২০১৮-১৯, আজ পাহাড় থেকেই প্রথম জয় তুলে নিতে চান লোবেরা
গুয়াহাটিতে আইএসএল ২০১৮-১৯ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এফসি গোয়া-র ম্যাচের প্রিভিউ।
গত চার বছর ধরে বারবার চেষ্টা করেও নর্থইস্ট উইনাইটেড এফসি এখনও একবারও আইএসএল-এর প্লেঅফ খেলতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড এফসি। সোমবার ঘরের মাঠ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে ইতিবাচকভাবে শুরু করতে চাইছে তারা।

তবে তাদের কাজটা সহজ নয়। একদিকে নতুন কোচ একো শাতোরির অধীনে প্রায় নতুন দল নিয়ে শুরু করছে তারা। আবার উল্টোদিকে থাকা এফসি গোয়া তাদের আগের মরসুমের কোচ ও প্রায় এক দল নিয়ে নামছে। কাজেই বোঝাপড়ার দিক থেকে গোয়ার ফ্র্যাঞ্চাইজিটি অনেক এগিয়ে থাকবে।
গত বারের দলের থেকে এবারেরে নর্থইস্টের দল অনেতটাই বদলে গিয়েছে। এবার তারা দলে নিয়ে এসেছে নাইজেরিও স্ট্রাইকার বার্থালোমিউ
ওগবেচেকে। তাঁর সিভিতে কিন্তু পিএসজির হয়ে খেলার অভিজ্ঞতা আছে। ডিফেন্সের দায়িত্ব নিয়েছেন ক্রোট জুটি গ্রেগিচ ও কোমরোস্কি। আর মাঝমাঠ পরিচালনা করবেন রোলিন বোর্গেস।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ শাতোরি বলেছেন, 'গতবার দুই সাক্ষাতেই কিন্তু গোয়ার বিরুদ্ধে কিন্তু আমরাই এগিয়ে ছিলাম - একবার জিতেছিলাম, একবার ড্র হয়। আমরা ওদের দলে কিছু দুর্বলতা বের করেছিলাম। এবারও ওদের দুর্বল জায়গাগুলোকে কাজে লাগাতে পারব বলে আশা করছি। তবে এটাও দেখতে হবে ওদের দল মোটামুটি একই রয়েছে, যেখানে আমরা অনেক নতুন খেলোয়াড় নিয়েছই। তাদের আমার খেলার পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে।'
গত মরসুমের দুটি ম্যাচের ফল কিন্তু নর্থইস্টের পক্ষে যথেষ্ট উৎসাহব্যঞ্জক। গুয়াহাটির ম্যাচে গোয়াকে তারা ২-১ গোলে হারিয়েছিল, আর ফিরতি ম্যাচে গোয়ায় গিয়ে ২-২ ড্র করেছিল।
গোয়া কিন্তু তাদের গতবারের সফল দলটিকেই মোটামুটি ধরে রেখেছে। আক্রমণের নেতৃত্বে আছেন গতবারের গোল্ডেন বুট বিজয়ী কোরোমিনাস। তাঁর সহায়তা করবেন, পালাঙ্কা ও হুগো বউমউস। মিডফিল্ডে অ্যাঙ্করের ভূমিকায় থাকবেন জাহৌহ। আর তাঁকে সাপোর্ট দেবেন লেনি রড্রিগেজরা।
গত মরসুমে গোয়ার ডিফেন্স সেরকম দরের ছিল না। আক্রমণের ঝাঁঝে অনেক ম্যাচে তাদের ডিফেন্সের দুর্বলতা ঢেকে গিয়েছিল। তবে এইবার সেই ফাঁকক ভরাট করতে চান লোবেরা। তিনি বলেছেন, 'এই মরসুমে অবশ্যই আমরা ডিফেন্সকে মজবুত করতে চাই। গতবার ডিফেন্সের দুর্বলতায় সামান্য হলেও আমাদের আক্রমণে সীমাবদ্ধতা ছিল। তবে আমাদের দলটা গড়াই হয়েছে আক্রমণাত্বক খেলার জন্য। ১-০ জেতার চেয়ে আমি ৫-২তে জিততে বেশি পছন্দ করি।'
এফসি গোয়া বলের দখল বেশি রেখে তাদের স্বাভাবিক আক্রমণাত্বক কেলা খেলবে বলেই মনে করা হচ্ছে। তার জবাবে নর্থইস্ট ইউনাইটেড প্রতিআক্রমণে গোল তুলে নিতে চাইবে। সব মিলিয়ে কিন্তু সোমবার একটি জমজমাট ম্যাচ হওয়া উচিত।












Click it and Unblock the Notifications