IPL: পুরানো নেতাকে নতুন ভূমিকায় আনছে কেকেআর! চমকের অপেক্ষায় নাইট ভক্তরা
গৌতম গম্ভীর কী কলকাতা নাইট রাইডার্সে ফিরবেন? জল্পনা ক্রমশই বাড়ছে। আইপিএলের ইতিহাসে কলকাতা দলের সফলতম অধিনায়কের নাম গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বেই ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছিল নাইটরা। গম্ভীর কেকেআর ছাড়ার পরই সাফল্য থেকেও দূরে সরে গেছে নাইট ব্রিগেড।
বিগত কয়েক বছরে একাধিকবার অধিনায়ক এবং কোচ পরিবর্তন করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাফল্য আসেনি। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে গম্ভীরের কলকাতায় প্রত্যাবর্তন নিয়ে। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে বর্তমানে পূর্ব দিল্লির সাংসদ এবং লখড়উ দলের মেন্টরের ভূমিকাতে রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ক্রিকেট মহলের গুঞ্জন ২০২৪ সালের আইপিএলে নাইটদের ডাগআউটে গম্ভীরকে বসতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যেই নাকি কলকাতা টিম ম্যানেজমেন্ট তাদের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। চূড়ান্ত কোন কিছু বলার এখনও সময় আসেনি। তবে গম্ভীর কলকাতায় ফিরলে তা কেকেআর শিবিরের জন্য বাড়তি প্লাস পয়েন্ট হবে তা বলাই বাহুল্য।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন গম্ভীর। এর মধ্যে দুই বার দলকে চ্যাম্পিয়ন করেছেন। কেকেআরের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত ভালো। নাইট ম্যানেজমেন্টের সঙ্গে সু সম্পর্ক রয়েছে গোতির। গত দুই বছর লখনউ দলের ডাগআউটে দেখা গিয়েছিল বিশ্বকাপজয়ী তারকাকে।

সূত্রের খবর অনুযায়ী, লখনউ দল আগামী মরসুমের জন্য নতুন কোচ এবং মেন্টরের খোঁজ শুরু করেছেন। তবে গম্ভীরকে রাখা হবে কিনা নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
কেএল রাহুলের দলের আগামী মরসুমের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার । যেকারণে, ছুটি হতে পারে গৌতম গম্ভীরের। তবে, গম্ভীরের আগমন হলে বেশ খুশি হবে কলকাতার ভক্তরা।












Click it and Unblock the Notifications