বিশ্বকাপের প্রস্তুতিতে খামতি, চিলির পর আরও এক লাতিন আমেরিকার শীর্ষ দলের বিরুদ্ধে হার

বিশ্বকাপের প্রস্তুতিতে খামতি, চিলির পর আরও এক লাতিন আমেরিকার শীর্ষ দলের বিরুদ্ধে হার

চিলির পর লাতিন আমেরিকার আরেক দল মেক্সিকোর অনূর্ধ্ব-১৭ মহিলা দলের বিরুদ্ধে পরাজিত হল ভারতের অনূর্ধ্ব-১৭ দল। ইতালিতে আয়োজিত ষষ্ঠ টর্নিও মহিলা ফুটবল টুর্নামেন্টে এটি ভারতের লাগাতার দ্বিতীয় হার।

বিশ্বকাপের প্রস্তুতিতে খামতি, চিলির পর আরও এক লাতিন আমেরিকার শীর্ষ দলের বিরুদ্ধে হার

দুই অর্ধে দু'টি গোল হজম করে ভারত। মেক্সিকোর হয়ে গোল দু'টি করেন ক্যাথেরিন সিল্লাস এবং এলিসে গ্যালেগোস। ভারত এবং মেক্সিকো দুই দেশই পুরো ম্যাচে একাধিক সুযোগ তৈরি করে, এন্ড টু এন্ড ফুটবল খেলা হয়েছে পুরো ৯০ মিনিট কিন্তু সুযোগের ব্যবহার ঠিক মতো করে থমাস ডেননার্বির দলকে টেক্কা দিয়ে গেল মেক্সিকোর যুব দল।

মাঝমাঠ দখলের লড়াইয়ে মেক্সিকোকে টেক্কা দিয়েছিল ভারত। বরং এন্ড টু এন্ড ফুটবলের মধ্যেও ভারতের আক্রমণের ঝাঁঝ ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে মাঝেমধ্যেই গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলছিলেন শুভাঙ্গি সিং-নেহা'রা। পিছিয়ে ছিল না মেক্সিকোও। ভারতের দেখে দক্ষদতা দিক থেকে কিছুটা এগিয়ে থাকা দলটিও আক্রমণ তুলে এনেছে। পূর্ণিমা কুমারী, বাবিনা দেবী নিজেদের সাধ্য মতো চেষ্টা করে গিয়েছিলেন। ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলে গোলরক্ষক মেলোডি চানু এই ম্যাচে দু'টি দুর্দান্ত সেভ দেন।

প্রথমার্ধের ৪০ মিনিটে প্রথম গোলটি পায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোলটিক করে এই ম্যাচে জয় নিশ্চিত করে মেক্সিকো। প্রথম ম্যাচে ভারতীয় দল ১-৩ গোলে পরাজিত হয়েছিল চিলির বিরুদ্ধে। এই টুর্নামেন্টে দুই ম্যাচ খেলা হয়ে গেলেও এই একটি গোলই করেছে ভারত। ইয়ং টাইগ্রেসদের হয়ে ইউরোপের মাটিতে এই গোলটি করেন কাজল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+