এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় দিনই ইতি পড়ে গেল ভারতের বিশ্ব জয়ের স্বপ্নে। মরক্কোর বিরুদ্ধে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ০-৩ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। আমেরিকার বিরুদ্ধে ৮ গোলে বিধ্বস্ত হওয়া একটা দলকে নতুন ভাবে উজ্জ্বীবিত করে মাঠে নামিয়েছিলেন মহিলা ফুটবলের সর্বকালের অন্যতম সেরা কোচ থমাস ডেননার্বি। সুইডিশ কোচের পরিকল্পনা মতো খেলা শুরুও করেছিল ভারত। কিন্তু আক্রমণে ভেদশক্তির অভাব এবং দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ ল্যাপসের কারণে হেরেই মাঠ ছাড়তে হল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দলকে।

এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

এ দিন হারলেও পরাজিত হওয়ার মতো ফুটবল কিন্তু খেলেনি ভারত। দ্বিতীয়ার্ধের কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিয়ে আন্তর্জাতিক যুব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগীতা থেকে ছিটকে যেতে হলেও গোটা ম্যাচে ভারতের লড়াই অবশ্যই প্রশংসার প্রাপ্য। এ দিন আমেরিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের রেশ ছিল না মেয়েদের চোখে-মুখে। নতুন প্রত্যের সঙ্গে মাঠে নেমেছিলেন তাঁরা। প্রথমার্ধের প্রথম দশ মিনিট কিছুটা গুটিয়ে থাকার পর খোলশ ছেড়ে বেড়ায় ভারতের মেয়েরা। পরিস্কার কিছু সুযোগ তৈরি করতে না পারলেও একাধিক ছোট ছোট চান্স ক্রিয়েট করেছিল দল। সেই হাফ চান্সগুলোকে কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। প্রথমার্ধে ডিফেন্সও দারুণ ভাবে করে ভারত। ব্লকিং হোক বা ক্লিয়ার করা ডিফেন্সে টিম ইন্ডিয়ার তাগিদ ছিল চোখে পড়ার মতো। তবে, এই ডিফেন্স করতে গিয়ে প্রথম ১০ মিনিট ভারত গগণে গগণে ফুটবল খেলে। ম্যাচ গড়ানোর সঙ্গে আত্মবিশ্বাসও বাড়ে এবং মাঠে বল রেখে খেলা শুরু করেন অষ্টম-কাজলরা।

ভারতের খেলা ঘেঁটে যায় দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় নিজেদের বক্সে নাকেতা হ্যান্ড বল করলে পেনাল্টি থেকে গোল করতে কোনও রকম ভুল করেননি দোহা এল মাদানি। ভারতের গোলরক্ষক মেলোডি কেইশামা ঠিক দিকে ঝাঁপালেও তাঁর উচ্চতা কম হওয়ায় হাতের নাগালের বাইরে দিয়ে চলে যায় বল। দ্বিতীয় গোলটি ভারত হজম করে ৬১ মিনিটে। ম্যাচের ৬১ মিনিটে মরক্কোর হয়ে দ্বিতীয় গোলটি করেন দলটির অধিনায়ক ইয়াসমিন জৌহির। সামায়া মাসনাউ-এর মাইনাই ধরে গোল করে যান মরক্কোর অধিনায়ক। প্রথম ম্যাচে যে একাদশ থমাস ডেননার্বি খেলিয়েছিলেন তার থেকে তিনটি পরিবর্তন ছিল এই ম্যাচে। পরিবর্তন কাজে এল ঠিকই কিন্তু তা যথেষ্ট ছিল না হার বাঁচানোর ক্ষেত্রে। ৮ গোলের হার কমে দাঁড়াল তিন গোলে এই যা। খেলায় চার মিনিট অতিরিক্ত সময় যোগ হওয়ার পর মাঠে উপস্থিত ৮৭৪৯ জন দর্শক যখন ধরে নিয়েছেন ০-২ গোলে হার দিয়ে এই ম্যাচ শেষ করল ভারত, তখন আরও একটি বল ভারতের জালে জড়িয়ে দেন দলটির প্রধান স্ট্রাইকার জিন্না চেরিফ। ভারতের হারের ব্যবধান আরও বাড়তে পারত যদি দ্বিতীার্ধে দু'টি নিশ্চিত গোল সেভ না করতেন মেলোডি। ১৭ অক্টোবর (সোমবার) ব্রাজিলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত। যদিও ম্যাচটি নিয়মরক্ষার ছাড়া আরও কিছুই নয় ভারতের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+