শেষ পর্যন্ত কোন ক্লাব বেছে নিলেন মোহনবাগানকে আইলিগ দেওয়া গোলকিপার, দল বদলে ইস্টবেঙ্গলে কারা এলেন

শেষ পর্যন্ত কোন ক্লাব বেছে নিলেন মোহনবাগানকে আইলিগ দেওয়া গোলকিপার, দল বদলে ইস্টবেঙ্গলে কারা এলেন

জল্পনা চলছিল। এখনও আইএসএলের টিকিট পায়নি ইস্টবেঙ্গল। তারপরও আইএসএলের দুই ক্লাবের অফার ছেড়ে বাগানের আই লিগ জয়ী গোলকিপার শংকর রায় কি ইস্টবেঙ্গলে আসবেন? ময়দানে শেষ কয়েকদিনে ফুটবল ফ্যানেদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত জল্পনার অবসান!

শংকরকে নিয়ে ত্রিমুখী লড়াই ছিল

শংকরকে নিয়ে ত্রিমুখী লড়াই ছিল

মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শংকর রায়কে নিতে ত্রিমুখী লড়াই জমে গিয়েছিল। ২০১৯-২০ ফুটবল মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন শংকর। মেরিনার্সের তরুণ গোলকিপার তেকাঠিতে প্রায় অপ্রতিরোধ্য ছিলেন। তিন ক্লাব তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল।

আইএলএসের অফার ফিরিয়ে দিলেন শংকর

আইএলএসের অফার ফিরিয়ে দিলেন শংকর

ইস্টবেঙ্গল পরের বছর আইএসএলে খেলবে বলে জানানো হয়েছে। যদিও এখনও সেই নিয়ে কিছু যদি-কিন্তু রয়েছে! কোন পথে স্পনসর জোগাড় করে ক্লাব আইএসএলে খেলবে সেই নিয়ে চিন্তা রয়েছে। বিশেষ করে করোনা ধাক্কায় বিশ্বের অর্থনীতি যেভাবে ধাক্কা খেয়েছে তাতে নতুন করে স্পনসর জোগা়ড় করা চাপের। এই পরিস্থিতিতেও দুই আইএসএল দলের অফার ফিরিয়ে দিলেন শংকর

কোন দুই আইএসএল ক্লাব থেকে শংকরের কাছে বড় অফার ছিল

কোন দুই আইএসএল ক্লাব থেকে শংকরের কাছে বড় অফার ছিল

আইএসএলের দুই ক্লাব নর্থইস্ট ইউনাইটেড আর জামশেদপুর এফসি শংকর রায়কে পেতে চেয়েছিল। অন্যদিকে ইস্টবেঙ্গলে বঙ্গ গোলকিপার নেওয়া নিয়ে আলোচনা অনেকটা এগিয়ে নিয়ে যায়।

শেষ পর্যন্ত কোন ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন শংকর

শেষ পর্যন্ত কোন ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন শংকর

আইএসএল ক্লাবের অফার ছেড়ে লাল-হলুদ জার্সি গায়ে চাপালেন মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শংকর রায়। গত আই লিগের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল।

কেন শতাব্দী প্রাচীন ক্লাবে শংকর?

ইস্টবেঙ্গলে খেলার নিয়মিত সুযোগ পাবেন,সেই কারণেই নতুন মরশুমে শতাব্দী প্রাচীন ক্লাবকেই বেছে নিলেন বাঙালি এই গোলকিপার।

আরও তিন স্বদেশি নিল ইস্টবেঙ্গল

শংকর রায় ছাড়াও আরও তিন স্বদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল।আইএসএলের জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন এই ফুটবলার।

গোকুলাম থেকে কেরালার ফুটবলার নিল ইস্টবেঙ্গল

গোকুলামে খেলা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ।কেরালার এই ফুটবলার গত মরসুমে গোকুলামের হয়ে ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনে নজর কাড়েন।

পঞ্জাব থেকে ফুটবলার তুলল ইস্টবেঙ্গল

পঞ্জাব এফসি থেকে মহারাষ্ট্রের তরুণ ফুটবলার গিরিক খোসলাকে নিল ইস্টবেঙ্গল। ফরোয়ার্ড,অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও খেলে গত আই লিগে নজর কেড়েছিলেন গিরিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+