পরের মরসুমের জন্য ঘর ঘুছিয়ে নিল ইস্টবেঙ্গল, এটিকের তারকা ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড

পরের মরসুমের জন্য ঘর ঘুছিয়ে নিল ইস্টবেঙ্গল, এটিকের তারকা ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড

করোনা থাবায় স্তব্ধ ফুটবল। ভাইরাস সংক্রমণের কারণে দেশের সর্বত্র এখন ফুটবল বন্ধ। আই লিগ আদৌ শেষ হবে নাকি লিগের বাকি ম্যাচ বাতিল হবে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মাঝেই এবার পরের মরসুমের জন্য ঘর গুছিয়ে নিল ইস্টবেঙ্গল। ভারতীয় স্ট্রাইকার বলবন্ত সিংয়ের সঙ্গে চুক্তি করে ফেলল লাল-হলুদ শিবির।

পরের মরসুমের জন্য ঘর ঘুছিয়ে নিল ইস্টবেঙ্গল, এটিকের তারকা ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড

২০১৮-১৯ মরশুমে এটিকে ক্লাবে খেলেছেন বলবন্ত। দুই মরশুম মিলিয়ে ২৩টি ম্যাচে বলবন্ত ২টি গোল করেছেন। এই মরশুমেই এটিকে সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে।

শেষ কয়েকদিন ধরেই বলবন্তের সঙ্গে লাল-হলুদ ব্রিগডের চুক্তি নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত পাঞ্জাবের ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। মোহনবাগানের আইলিগ জয়ী দলের গোলকিপার শংকর রায়ের পর এবার ভারতীয় স্ট্রাইকার বলবন্ত সিংয়ের সঙ্গে চুক্তি করে ফেলল লাল-হলুদ শিবির।

২০১৪-১৫ মরশুমে মোহনবাগানে সই করেছিলেন বলবন্ত। সবুজ-মেরুনের প্রথম আই লিগ জয়ী দলের সদস্য ছিলেন এই স্ট্রাইকার। এরপর আই লিগকে বিদায় জানিয়ে আইএসএলের মঞ্চে পা রাখেন। দুবছর চেন্নাইয়ে খেলে মুম্বইয়ে যান। শেষ দুই মরসুম এরপর এটিকের হয়ে খেলেছেন।

আগামী মরশুমে ইস্টবেঙ্গল আই লিগ খেলবে নাকি আইএসএল খেলবে সে বিষয়ে নিশ্চিত হতে চাইছিলেন তিনি। সেকারণে ইস্টবেঙ্গলের থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে বলবন্ত যুক্ত হওয়ায় ক্লাবের শক্তি বাড়ল বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+