'তুকতাক কোচ'-এর ময়দানে প্রত্য়াবর্তন! মোহনবাগানের কোচ হলেন লাল-হলুদ প্রাক্তনী
সোমবার (৭ জানিয়ারি) মোহনবাগান তাদের নতুন প্রধান কোচ হিসেবে খালিদ জামিল-কে নিয়োগ করল।
কলকাতা ময়দানে ফিরলেন 'তুকতাক কোচ' খালিদ জামিল। প্রাক্তন লাল হলুদ কোচকেই শঙ্করলাল চক্রবর্তীর শূন্য আসনে নিয়োগ করল মোহনবাগান। রবিবারই, রিয়াল কাশ্মীর এফসির বিরুদ্ধে পরাজয়ের পর মোহনবাগানের কোচের পদে ইস্তফা দেন শঙ্করলাল।

বাকি মরসুম তাঁকেই কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, নাকি ক্লাব কর্তারা নতুন কাউকে বেছে নেন, তাই নিয়ে কৌতুহল ছিল। সোমবার (৭ জানুয়ারি) সবুজ মেরুনের পরবর্তী কোচ হিসেবে খালিদের নাম ঘোষমা করা হয়।
খালিদ গত মরসুমে আই লিগে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। দলকে কাপ জেতার কাছাকাছি এনেও শেষ দিনে ব্যর্থ হন। সুপার কাপেও তিনি লাল-বলুকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয় ইস্টবেঙ্গল। কিন্তু ক্রমশ ফুটবল স্ট্র্যাটেজির থেকেও তাঁরক তুকতাকে ভরসা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।
মোহনবাগান আপাতত এবারের লিগে ১১ ম্য়াচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৬ নম্বরে রয়েছে। এইখান খালিদ বাগানকে কতদূর নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications