ফেডারেশনের সাজায় সুপারকাপে নেই জবি জাস্টিন! থুতু ছিটিয়ে এক বছর নির্বাসিত আরও এক ফুটবলার
এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনকে ৬ ম্যাচের জন্য এবং গোকুলাম কেরল মিডফিল্ডার গিলেরমে বাটাটাকে এক বছরের জন্য নির্বাসিত করেছে।
সুপার কাপে লাল হলুদ পাবে না নির্ভরযোগ্য স্ট্রাইকার জবি জাস্টিন-কে। আই লিগে আইজল এফসি ম্যাচে করিম ওমোলোজার মুখে থুতু ছেটানোর জন্য তাঁকে ৬ ম্য়াচের জন্য নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ১ লক্ষ টাকা। জবির পাশাপাশি রেফারির সঙ্গে খারাপ আচরণ করার জন্য এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে গোকুলাম কেরল এফসির মিডফিল্ডার গিলেরমে বাটাটা-কেও।

আইজল এফসি ম্যাচে ৭০তম মিনিটে জবি-কে ফাউল করেছিলেন ওমোলোজা। এরপরই জাস্টিন ওমোলোজার মুখে থুতু ছেটান। ঘটনা রেফারির নজর এড়িয়ে যায়, ও তিনি বাদানুবাদে জড়ানোয় ওমোলোজাকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বের করে দেন। পরে ম্যাচের ফুটেজ দেখে জবিকে শাস্তি দেওয়া হল। ফলে আইলিগের বাকি ম্য়াচগুলির সুপার কাপেও খেলা হবে না আই লিগে ৯ গোল করা জবির।
আইলিগে ইতিমধ্যেই তিনি রিয়াল কাশ্মীর, মিনার্ভা পাঞ্জাব ম্য়াচ খেলতে পারেননি। গোকুলাম কেরল ম্যাচেও বাইরে কাটাতে হবে। তারপরেও তিন ম্য়াচের নির্বাসন বাকি থাকবে। ফলে একমাত্র লাল হলুদ সুপার কাপের ফাইনালে উঠলে তবেই তিনি খেলার সুযোগ পাবেন।
অন্যদিকে রেফারির সঙ্গে অভদ্র আচরণ করায় এক বছর নির্বাসিত করা হয়েছে গোকুলাম কেরলের গিলেরমে বাটাটা-কে। কী অপরাধ তাঁর তা পরিষ্কার না জানালেও সাধারণত এই শাস্তি দেওয়া হয় রেফারিকে থুতু ছিটিয়ে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications