আই লিগ ২০১৮-১৯, কলকাতা ডার্বি! ম্যাচের ভাগ্য নির্ভর করছে যে ছয়টি বিষয়ের উপর
ব্যক্তিগত প্রতিভার ঝলকই আইলিগ ২০১৮-১৯ এর প্রথম কলকাতা ডার্বির ভাগ্য নির্ধারণ করতে পারে।
আই লিগের শুরুটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কলকাতার দুই দলের জন্যই অত্যন্ত খারাপ হয়েছে। দুই দলই ৬ ম্যাচ পেরিয়া যাওয়ার পরও স্রেফ ৯ পয়েন্ট করে তুলতে পেরেছে। রিয়াল মাদ্রিদ বি টিমের প্রাক্তন কোচ মেনেন্দেজকে কোচ করে আনার পর দলকে নিয়ে বপুল প্রত্যাশা ছিল লাল-হলুদ জনতার। কিন্তু বলতেই হবে আইলিগে সেই প্রত্যাশার ধারে কাছে এখনও পৌঁছায়নি দল।
অপরদিকে মোহনবাগানও প্রথম ৬ ম্য়াচে ধারাবাহিক হয়ে উঠতে পারেনি। চার্চিলের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর চেন্নাই সিটির বিরুদ্ধে দারুণভাবে ফিরে এসেছিল সবুজ-মেরুন। কিন্তু, সেই ম্যাচেও একেবারে শেষ দিকে খেই হারিয়ে ফেরলে শঙ্করলালের দল। যার সুযোগে গোল শোধ দিয়ে মোহনবাগানের ২ পয়েন্ট কাড়ে চেন্নাইয়ের দলটি। এই অবস্থায় বড় ম্যাচে কিছু ব্যক্তিগত প্রতিভার টক্কর ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

মোহন-আক্রমণ বনাম বেঙ্গল-রক্ষণ
ডিকা-কিসেকা-সনি নর্ডের আক্রমণভাগ নিঃসন্দেহে আইলিগের অন্যতম সেরা আক্রমণ। তবে তাদের মোকাবিলা রতে হবে ইস্টবেঙ্গলের জমাট রক্ষণের। তবে লাল-হলুদ রক্ষণকে কিন্তু মাঝে মাঝেই চাপের মুখে ভেঙে পড়তে দেখা গিয়েছে। গোকুলামের বিরুদ্ধে অকোস্টার বদলে সেন্ট্রাল ডিফেন্সে বোরহা গোমেজের সঙ্গে বেশ ভাল খেলেছেন সালাম। তবে লাল-হলুদ রক্ষণের আসল চাবিকাঠি হতে যাচ্ছেন তাদের ফুল ব্য়াকরা।

বাগান-উইং বনাম ইস্ট-ফুলব্যাক
বক্সের মধ্য়ে ক্রস তোলাই হোক, কি ছোট ছোট পাসে ভিতরে ঢুকে আসা - শঙ্করলালের দল প্রান্ত থেকে আক্রমণ তুলতে পছন্দ করে। কাজেই বাগান উইঙ্গারদের উপর কড়া নজরাদারি চালাতে হবে ইস্টবেঙ্গলের দুই ফুলব্য়াক চুলোভা ও মনোজ মহম্মদকে। বিশেষ করে নর্ডে যদি খেলেন, তাঁর সঙ্গে চুলোভার লড়াই জমে উঠতে পারে।

লাল-হলুদ উইং বনাম সবুজ-মেরুন ফুলব্যাক
তবে বাগান ফুলব্যাক অরিজিত বাগুই ও অভিষেক আম্বেদকরেরও আক্রমণে সাহায্য করে উঠে আসার অভ্যেস আছে। কলকাতা লিগে শেষ বড়ম্যাচে অরিজিতই গোলের পাস বাড়িয়েছিলেন। কাজেই ইস্টবেঙ্গলের দুই উইঙ্গার দানমাওয়িয়া রালতে ও নতুন বিদেশী কোলাদোকে তাদের আক্রমণের পাশাপাশি রক্ষণের কাজও চালাতে হবে সমান তালে।

কাশিম আইদারা বনাম ওমর
বাগানের মাঝমাঠ থেকে গোলের বলের সাপ্লাই লাইন হলেন ওমর। কৈাশইম আইদারা তাঁকে সেই কাজ করা থেকে কতটা আটকাতে পারবেন, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে ম্যাচের ফল।

ইস্টবেঙ্গল-আক্রমণ বনাম মোহনবাগান-রক্ষণ
এস্কেদার অনুপস্থিতিতে সম্ভবত মেনেন্দেজ ৪-১-৪-১ ছকে দল সাজাবেন। সেক্ষেত্রে সামনে থাকবেন শুধু জাস্টিন। তাঁকে বল জোগাবেন লালরিনডিকা রালতে। কিংসলেরা এই সাপ্লাই লাইনটা কাটতে পারলেই অর্ধেক যুদ্ধ জিতে যাবেন। তবে রালতেরও কিন্তু বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করার অভ্যেস আছে। এছাড়া দু প্রান্ত থেকে হানা দেবেন দানমাওয়িয়া রালতে ও কোলাদোও।
|
এক্স ফ্যাক্টর
তবে ডার্বির এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ইস্টবেঙ্গলের নবাগত স্প্যানিশ বিদেশী হাইমে কোলাদো। ডার্বিতেই তাঁর লাল-হলুদ জার্সিতে অভিষেক হচ্ছে। জানা গিয়েছে ২৩ বছরের এই ফুটবলারের একদিকে যেমন রয়েছে আগুনে গতি, অন্যদিকে ড্রিবলের দক্ষতায় রক্ষণকেও ধোকা দিতে পারেন। জাস্টিন কিন্তু ভাসানো বলে খুবই ভাল। কোলাদোর তরফ থেকে তাঁর জন্য মাপা কিছু ক্রস ভেসে আসলে কিন্তু সবুজ মেরুণের দুশ্চিন্তা বাড়বে।












Click it and Unblock the Notifications