ঘরের মাঠে শেষ ম্যাচ, বিশ্বকাপার ছাড়াই নামছে ইস্টবেঙ্গল! সামনে খেতাবের হাতছানি ও বদলা
ইস্টবেঙ্গল বনাম আইজল এফসি, আইলিগ ২০১৮-১৯ ম্যাচের প্রিভিউ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে আই লিগ ২০১৮-১৯ মরসুমের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে রয়েছে আই লিগ টেবিলে এই মুহূর্তে ৯ নম্বরে থাকা আইজল এফসি। এরপর পর পর দুই ম্যাচে রিয়াল কাশ্মীর ও মিনার্ভা পাঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে খেতাবের দৌড়ে থাকতে গেলে এই ম্য়াচ থেকে ৩ পয়েন্ট পেতেই হবে ইস্টবেঙ্গলকে।
শীর্ষস্থানে থাকা চেন্নাই সিটি এফসি-র থেকে লাল-হলুদ ১ ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট পিছনে রয়েছে। আগের চার্চিল ম্য়াচে তাদেরকে ধরার সুযোগ হাতছাড়া করেছে মেনেন্দেজের দল। রবিবার (২৪ ফেব্রুয়ারি) মোহনবাগান চেন্নাই এক্সপ্রেস রুখে দিতে পারলে, ইস্টবেঙ্গলের সামনে আবার সুযোগ আসবে। এছাড়া, প্রথম লেগে ১-২ হোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ফলে হারের বদলাও নিতে চাইবে মশালবাহিনী।

সালমা হায়েক
বন্ধু ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে স্বাচ্ছন্দ্যের আলিঙ্গনে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক।

ইস্টবেঙ্গল দলের খবর
আগের ম্যাচেই গোটা ম্যাচে প্রাধান্য রেখেও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ১-১ ফলে ম্যাচ ড্র করে খেতাবের দৌড়ে খানিকটা থমকে গিয়েছে লাল-হলুদ। এই ম্যাচে কার্ড সমস্যায় মেনেন্দেজ পাচ্ছেন না বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে। তাঁর বদলে রক্ষণে বোরহা গোমেজের সঙ্গে জুটি বাঁধতে পারেন জাতীয় দলের ফুটবলার সালাম রঞ্জন সিং।
চার্চিল ম্যাচে একেবারেই ফর্মে ছিলেন না টোনি ডোভালে। একটি সহজ গোলের সুযোগ হারানো ছাড়াও মিস পাসও করেন বেশ কিছু। তাঁর বদলে হাইমে স্যান্টোসকে ইস্টবেঙ্গল কোচ প্রথম একাদশে ফেরাতে পারেন। ১০ গোলের থেকে আর ১টি গোল পিছনে রয়েছেন জবি। আইজলের বিরুদ্ধে আরেকটি গোল করলেই এই মরসুমে তিনি প্রথম ভারতীয় স্ট্রাইকার হিসেবে দুই অঙ্কের গোল সংখ্যায় পৌঁছবেন। আইএসএল-এও কিন্তু কেউ তা করে দেখাতে পারেননি।

শ্যারন স্টোন
বেসিক ইন্সটিঙ্কট অভিনেত্রী শ্যারন স্টোনের সঙ্গে স্বামী অভিষেককে নিয়ে অ্যাশ। সঙ্গে রয়েছেন মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানি।

আইজল এফসি দলের খবর
এই মুহূর্তে লিগে অনেক পিছিয়ে পড়েছে আইজল। স্ট্যানলি রোসারিও কোচিং-এর দায়িত্ব নেওয়ার পর থেকে আইজলের খেলায় উন্নতি হলেও তা সাফল্যে পরিণত হয়নি। কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল ম্যাচে আইজল পাচ্ছে না গোভিন সিংকে। রক্ষণে ভরসা দুই বিদেশী করিম ওমোলোজা ও রিচার্ড কাসাগা। তাদের কিন্তু লাল-হলুদের তীক্ষ্ণ আক্রমণভাগের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে।
আক্রমণভাগে রয়েছেন বিদেশী আনসুমানা ক্রোমা ও ডোডোজ। কিন্তু এই মরসুমে তারা একেবারেই ফর্মে নেই। সর্বোচ্চ গোলদাতা ক্রোমার গোলসংখ্যা ৫। আক্রমণভাগ ভোঁতা হওয়াতেই সবচেয়ে সমস্যায় পড়েছে আইজল। তবে নজর রাখতে হবে আলফ্রে়ড জারিয়ান ও লালরিনছানার দিকে। তীব্র গতিতে প্রতিপক্ষ বক্সে হানা দেওযার ক্ষমতা রাখেন এঁরা।

এলিজাবেথ ব্যাঙ্ক
হলিউডের একটি অনুষ্ঠানে এলিজাভেথ ব্যাঙ্কের সঙ্গে আলোকচিত্রীদের উদ্দেশ্যে পোজ দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন।

শেষ সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম
চলতি আই লিগের প্রথম লেগের ম্যাচে মিজোরামের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথমার্ধে আইজলের ডোডোজ (২৬') -এর গোলে ১-০ পিছিয়ে পড়েছিল লাল হলুদ। এরপর দ্বিতীয়ার্ধে জবি জাস্টিন (৬২') ও বোরহা গোমেজ (৭১') ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর সমতা ফেরান জোহেরলিয়ানা (৭৩')। শেষে লালখাওপুইমাউয়িয়া (৮৩) আরও একটি গোল করে ৩-২ ফলে আইজলের জয় নিশ্চিত করেছিলেন।
গত ম্যাচে চার্চিলের বিরুদ্ধে ড্র করে থমকেছে লাল-হলুদের জয়ের দৌড়। আইজল অবশ্য গত ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টি জিতেছে। শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতার মাঠেই হেরেছে ২-১ গোলে।
ইস্টবেঙ্গল - ড্র, জয়, জয়, জয়, জয়,
আইজল এফসি - হার, জয়, ড্র, হার, ড্র

জল ট্রোভোলটা
২০১০ সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে হলিউডের জনপ্রিয় অভিনেতা জন ট্রিভোলটা এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।

সম্ভাব্য প্রথম একাদশ
ইস্টবেঙ্গল - রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, সালাম রঞ্জন সিং, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, লালদানমাউয়িয়া রালতে, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, হাইমে কোলাদো, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন
তারকা - জবি জাস্টিন, বোরহা গোমেজ পেরেজ, এনরিকে এস্কেদা,
আইজল এফসি - লালামপুইয়া (গোলরক্ষক), ভালপুইয়া, রিচার্ড কাসাঙ্গা, করিম ওমোলোজা, ভানলালথাঙ্গা, লালরিনছানা, আলফ্রেড জারিয়ান, অ্যালার্ট জোহেমিংমাউয়িয়া, রোছারজেলা, লিয়ন্স ডোডোজ, আনসুমানা ক্রোমা,
তারকা - আলফ্রেড জারিয়ান, ক্রোমা

রিচার্ড গেয়ার
'প্রীটি ওয়ম্যান' অভিনেতা যখন ভারতে এসেছিলেন তখন ঐশ্বর্যর সঙ্গে এই ছবিটি তার তোলা।

কখন কোথায় দেখবেন?
ইস্টবেঙ্গল বনাম আইজল এফসি
স্থান - যুবভারতী স্টেডিয়াম, কলকাতা
তারিখ- সোমবার, ২৪ ফেব্রুয়ারি
সময় - বিকাল ৫টা
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩
লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

হিউ জ্যাকম্যান
উলভেরিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে একটি অনুষ্ঠানে গম্ভীর আলোচনায় ব্যস্ত শ্রীমতি বচ্চন।

মাইকেল ডগলাস
হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে আলোকচিত্রীদের দিকে পোজ দিচ্ছেন মাইকেল ডগলাস।

ইভা লঙ্গোরিয়া
ইভা ও অ্যাশ অত্যন্ত ঘণিষ্ঠ বান্ধবী। কান চলচ্চিত্র উৎসবে ইভার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত অ্যাশ।

অ্যালাক বল্ডউইন
২০১২ সালে হলিউডের অভিনেতা অ্যালাক বল্ডউইনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন।

নাতাসা পলি
লরিয়্যাল ব্র্যান্ডের ফটোশুটে ফ্রিডা পিন্টো ও অ্যাশের সঙ্গে হলিউড তারকা ইভা লঙ্গোরিয়া এবং নাতাশা পলি।

কেট উইন্সলেট
লঙ্গিনসের একটি অনুষ্ঠানে টাইটানিক তারকা কেট উইন্সলেটের সঙ্গে ঐশ্বর্য।

লি বিংবিং
চায়নার তারকা অভিনেত্রী ও গায়িকা লি বিংবিং-এর সঙ্গে সেলফিতে ঐশ্বর্য।

স্টিভ মার্টিন
ঐশ্বর্য রাই বচ্চন এবং স্টিভ মার্টিন একসঙ্গে পিঙ্ক প্যান্থার ২ ছবিতে কাজ করেছেন। শুটিংয়ের সময় তোলা এই ছবিটি।












Click it and Unblock the Notifications