ISL: আইএসএল ফাইনাল দেখতে আসার সময়ে গোয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদ এফসির এই ফুটবলারের দুই ভাইয়ের

ISL: আইএসএল ফাইনাল দেখতে আসার সময়ে গোয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদ এফসির এই ফুটবলারের দুই ভাইয়ের

কয়েক ঘণ্টা পরই অষ্টম আইএসএল ঘরে তোলার দ্বৈরথে মাঠে নামবে হায়দরাবাদ এফসি এবং কেরল ব্লাস্টার্স। দেশের সর্বোচ্চ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে সেজে উঠেছে উপকূলবর্তী রাজ্য গোয়া।

SL: আইএসএল ফাইনাল দেখতে আসার সময়ে গোয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদ এফসি’রস তরুণ ফুটবলারের দুই ভাইয়ের

করোনার কারণে বিগত দুই বছর ধরেই আইএসএল আয়োজিত হচ্ছে গোয়ায়। গত বার আইএসএল-এর কোনও ম্যাচে দর্শক প্রবেশে অনুমতি না থাকলেও এ বার লিগের শেষ ম্যাচে অর্থাৎ ফাইনালে একশো শতাংশ দর্শক প্রবেশের ছাড়পত্র দিয়ে এফএসডিএল এবং গোয়ার সরকার। টিকিট বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। মাঠে বসে খেলা দেখার জন্য বহু মানুষ ভীড় জমিয়েছেন গোয়ায়। হাজার ওয়াটের আলোয় সব সময়ে জমজমাট গোয়া, ফুটবলের মহাযুদ্ধ নিয়ে মেত ওঠার আগেই মাণ্ডবীর তীর থেকে ভেসে এল এক বেদনাদায়ক খবর।

আইএসএল ফাইনাল দেখতে আসার সময়ে পথ দুর্ঘটনায় মারা গেলেন হায়দরাবাদ এফসি'র ফুটবলার আব্দুল রাবির দুই তুতো ভাই। বাইকে করে মালাপ্পুরাম থেকে গোয়ায় আসছিলেন দুই ভাই ফতোরদা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখার জন্য। ভাইয়ের দলের সমর্থনে গলা ফাটাতে বাইক নিয়েই রওনা দিয়েছিলেন কেরল থেকে গোয়ার উদ্দেশে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে প্রবেশ করা হল না আর। পথ দুর্ঘটনা কেড়ে নিল তরতাজা দু'টি প্রাণ। ফাইনালের আগে দুই ভাইকে হারানোর খবর পৌঁছে গিয়েছে আব্দুল রাবিহর কাছে। মানসিক দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করলেও ভিতর থেকে ভেঙে পড়েছে ২১ বছরের ছেলেটা। তাঁর সতীর্থরা তেমনই জানিয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ২০২১-২২ আইএসএল-এর ফাইনালে মাঠে নামবে দুই দল কেরল ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি। এ বারই প্রথম হায়দরাবাদ আইএসএল ফাইনালে উঠেছে। খেতাব জয়ের জন্য ফেভারিট তারাই। অপর দিকে, দুই বার ২০১৪ এবং ২০১৬ আইএসএল-এ ফাইনালে পৌঁছেও ট্রফি জিততে পারেনি কেরল ব্লাস্টার্স। তৃতীয় বারের প্রচেষ্টায় ঘরে ট্রফি তুলতে মরিয়া তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+