Igor Stimac: কোন সমীকরণে তৃতীয় রাউন্ডে যেতে পারে ভারত? স্টিমাচের ভবিষ্যত নিয়েও উঠছে প্রশ্ন
বৃহস্পতিবারই ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেললেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেনের পর এবার কী শেষ ম্যাচ খেলতে চলেছেন কোচ ইগর স্টিমাচও। কুয়েতের সঙ্গে ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা ক্ষীণ হয়েছে, সেইসঙ্গে প্রশ্ন উঠে গেল স্টিমাচের ভবিষ্যত নিয়েও।
ম্যাচ ড্র করার তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা আরও কমে গেল, এখন শেষ ম্যাচে কাতারের সঙ্গে জিততে হবে, সেইস অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারতকে শুধু কাতারের বিরুদ্ধে জিতলেই হবে না, একইসঙ্গে আফগানিস্তান এবং কুয়েতের মধ্যে ম্যাচ ড্র হতে হবে। তবেই তৃতীয় রাউন্ডের ছাড়পত্র পাবে ভারত।

তবে এএফসি এশিয়ান কাপ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তাঁর পারফরম্যান্সের পর ফেডারেশনকে কিন্তু ইগরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে এআইএফএফ-র অন্দরে।একটি ম্যাচ না জিতেই এএফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারত। এটাই ভারতের সবথেকে খারাপ পারফরম্যান্স এশিয়ান কাপে। এরআগে ২০১১ এবং ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এতটাও হতাশাজনক পারফরম্যান্স করেনি ভারত।
ভারতীয় দল শেষ জয় পেয়েছে ১৬ নভেম্বর ২০২৩ সালে, এরপর থেকে আর জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। ক্রোয়েশিয়ার বিশ্বকাপারকে ২০১৯ সালে ভারতীয় দলের কোচে দায়িত্ব দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে ১৫ মে স্টিফেন কনস্ট্যানটাইনের উত্তরসূরি হন ইগর। গত বছরে ২০২৬ সাল পর্যন্ত তাঁর কোচিংয়ের মেয়াদ বৃদ্ধি করেছে ফেডারেশন।
এআইএফএফ সূত্রের খবর, স্টিমাচের সঙ্গে নতুন চুক্তির মূল্য প্রতি মাসে ৩০ হাজার ডলার এবং ২০২৬ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় খারাপ পারফরম্যান্সের কারণে যদি তাঁকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁকে পুরো বেতন দিতে হবে। তার মানে এআইএফএফ বিচ্ছেদ প্যাকেজ হিসাবে ৭২০,০০০ ডলার দিতে হবে। স্টিমাচের কোচিংয়ে ভারত ৫১ ম্যাচ খেলেছে। এরমধ্যে ১৯ ম্যাচে জয় পেয়েছে, ১৩ ম্যাচ ড্র করেছে, ১৯ ম্যাচ হেরেছে।
ফুটবল, ক্রিকেট হোক বা অন্য খেলাধুলা, দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচ ছাঁটাই নতুন কোনও বিষয় নয়। ক্লাব হোক বা দেশ দল খারাপ পারফরম্যান্স করলেই অনেক ক্ষেত্রেই ছাঁটাই করে দেওয়া হয় কোচকে। এবার কী একই পরিণতি হতে পারে স্টিমাচেরও।
কুয়েত ম্যাচ ড্র করে স্টিনাচ বলেন "আমরা হতাশ। প্রত্যাশামতোই ম্যাচটা খুব কঠিন ছিল। শুরু থেকেই গতি, পাসিং সবেতে কুয়েত এগিয়ে ছিল। আমাদের কিছুটা সময় লেগেছে নিজেদের চাঙ্গা করে তুলতে। তবে আমাদের দলের পাসিং ভাল হয়নি।"এর পরের ম্যাচ কাতারের বিরুদ্ধে খেলতে হবে। নিঃসন্দেহে কাজটা কঠিন। কিন্তু এখনও একটু হলেও আশা বেঁচে রয়েছে। নিজেদের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications