আপনি কি ইস্টবেঙ্গল সমর্থক? ক্লাবের ক্যাফেটেরিয়ার খাবার চেখে দেখতে চান, আপনার জন্য লাল-হলুদ ক্যাফের রেট চার্ট
আপনি কি ইস্টবেঙ্গল সমর্থক? ক্লাবের ক্যাফেটেরিয়ার খাবার চেখে দেখতে চান, আপনার জন্য লাল-হলুদ ক্যাফের রেট চার্ট
বিশ্বের বিভিন্ন বড় ক্লাব-ই সমর্থকদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে। শুধু সিজন টিকিট বা মার্চেন্ডাইজ বিক্রিই নয়, সমর্থকরা যাতে ক্লাবে বসে ম্যাচে আনন্দ নিতে পারে তার জন্য ক্যাফেটরিয়া, বার, স্ক্রিনিং- সবরেই ব্যবস্থা করা হয়। এই বিষয়ে পিছয়ে নেই কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এক নজরে আসুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ায় কোন খাবারের মূল্য কত।

ইস্টবেঙ্গলের মেন্যু কার্ড:
ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ায় ব্রেকফাস্ট থেকে লাঞ্চ বা ডিনার সব রকমেরই আয়োজন রয়েছে। চাইলে টোস্ট থেকে মিক্সড রাইস, সবই পাবেন। ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়ায় ঘুগনি টোস্ট পেয়ে যাবেন ৫০টাকা/প্লেট দরে। স্ন্যাক্সের মধ্যে ৬ পিস ফিস ফিঙ্গারের দাম পড়বে মাত্র ২১০ টাকা। মাঠে অনুশীলনের পর ফুটবলারদের জন্য যে উপাধেয় চিকেন স্টু তৈরি হয় তা আপনিও চেখে দেখতে পারেন। তার জন্য পকেট থেকে খসাতে হবে মাত্র ১২০ টাকা। চায়ের সঙ্গে বা খালি মুখে খাওয়ার জন্য ফিস পপকর্ন পেয়ে যাবেন ৮০ টাকায়। এছাড়া দুই পিস চিকিন কাটলেট ১২০ টাকায় পেয়ে যাবেন। ফিশ কাটলেট এক পিস পেয়ে যাবেন ৬০ টাকায়।

ইস্টবেঙ্গল ক্যাফের বিশেষত্ব:
লাল-হলুদের এই ক্যাফে লিজে দেওয়া রয়েছে যার ফলে এর মেন্যুতে মাঝে মধ্যেই নানাবিধ পরিবর্তন আসতে থাকে। ফলে রোজ গেলেই যে এই সকল মেন্যুর মধ্যে থেকে আপনি কিছু বেছে নিতে পারবেন তেমনটা নয়। তবে, এর অধিকাংশই নিত্য দিন তৈরি হয় ক্যাফেতে। এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের বিশেষ ফিসফ্রাই আপনি পেয়ে যাবেন এখানে। ইস্টবেঙ্গল স্পেশ্যাল ফিস ফ্রাইয়ের মূল্য পড়বে ১২০ টাকা। দুপুরে খাওয়ার জন্য পাবেন ভেজ রাইস, এগ রাইস এবং মিক্সড রাইড। এই তিনটি পের মূল্য যথাক্রমে ১২০ টাকা, ১৪০ টাকা এবং ১৮০ টাকা। এর সঙ্গে চিকেনের নানাবিধ চাইনিজ আইটেম রয়েছে। এ ছাড়া পানীয়ের মধ্যে জল, কল্ড ড্রিংস এবং ফ্রুট জুস এখানে পাবেন।

মমতার হাত ধরে সদ্য উন্মোচিত হয়েছে ক্লাবের আর্কাইভ:
১৭ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্মোচিত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভ। শতবর্ষ পেরিয়ে মাথা উঁচু করে ভারতীয় ফুটবলকে ভবিষ্যতের পথ দেখানো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়া ক্লাবের আর্কাইভকে ঘিরে মানুষের মধ্যে কৌতুহল রয়েছে। দীর্ঘ দিন ধরেই ফুটবলপ্রেমীরা ইস্টবেঙ্গলের আর্কাইভের অপেক্ষায় ছিলেন। অবশেষে পূর্ণ হয়েছে সেই স্বপ্ন। ইস্টবেঙ্গল আর্কাইভে রাখা রয়েছে ক্লাবের জেতা অসংখ্য ট্রফি যার প্রতিটি এক একটা ইতিহাস বলে। এই আর্কইভে ক্লাবের জেতা ট্রফি, শিল্ড ছাড়াও রয়েছে ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডবের মূর্তি। এর পাশেই রয়েছে ভারতের মারাদোনা কৃশানু দে-এর পরে খেলা শেষ ম্যাচের বুট। গবেষণার জন্য লিখিত আবেদনের ভিত্তিতে অনুমতি পাওয়া যাবে ইস্টবেঙ্গলের আর্কাইভের জিনিস ব্যবহার করার জন্য।

ডার্বির উত্তাপ বাড়ছে ইস্টবেঙ্গলে:
ডুরান্ড কাপ দিয়ে নতুন মরসুমে অভিযান শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ জয়ের দেখা পায়নি লাল-হলুদ। যুবভারতী ক্রীড়াঙ্গণে ভারতীয় নৌ-বাহিনীর বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল। এই অবস্থায় ২৮ অগস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বিকে ঘিরে পারদ চড়ছে রাজ্য় এবং রাজ্যের বাইরে ফুটবলপ্রেমীদের মধ্যে।












Click it and Unblock the Notifications