ফ্রান্সের বিরুদ্ধে পেরুর ভাগ্য নির্ভর করবে এদের উপরই
গ্রুপ ‘সি’ এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পেরু এবং ফ্রান্স। প্রথম ম্যাচে হারের ফলে এই ম্যাচে জয় প্রয়োজন লাতিন আমেরিকার দলটির।
ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ 'সি' এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পেরু। প্রথম ম্যাচে হারের ফলে এই ম্যাচে যে কোনও মূল্যে জয় প্রয়োজন লাতিন আমেরিকার দলটির। কারণ এই ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে জিততে না পারলে বিশ্বকাপ অভিযান প্রায় শেষ হয়ে যাবে ৩৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া পেরুর। গত ম্যাচের ভুলগুলিকে শুধরে নিয়ে এই ম্যাচে জয় তুলে আনতে মরিয়া পেরু। তবে এই ম্যাচে পেরুর পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে দলের প্রধান তিনজন ফুটবলারের উপর।
এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কারা হতে চলেছেন পেরুর সম্পদ

পেওলো গেরেরো:
এই বিশ্বকাপে পেরু দলের অন্যতম ভরসা বর্যীয়ান এই স্ট্রাইকার। গত ম্যাচে পরিবর্ত ফুটবার হিসেবে মাঠে নামলেও, ফ্রান্সের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে গেরেরোকে বেঞ্চে বসানোর ঝুঁকি নেবেন না পেরুর কোচ। জাতীয় দলে ফিরেই চলতি মাসের গোড়ার দিকে সৌদি আরবের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এই ম্যাচে গোলের জন্য তাঁর দিকেই চেয়ে থাকবে পেরু।

জেফারসন ফারফান:
৩৩ বছর বয়স হলেও পেরুর হয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচে ফারফানের পারফরম্যান্স ছিল নজরকাড়া। গত ম্যাচেও অসাধারণ খেলেন তিনি। শুধু গোলটাই করতে পারেননি। এই ম্যাচে পেরু সমর্থকদের গোলের জন্য নিঃসন্দেহে নজর থাকবে ফারফানের দিকে।

আলবার্তো রডরিগেজ:
পেরু ডিফেন্সের অন্যতম ভরসা আলবার্তো। এই ম্যাচে তাঁর উপর অনেকটাই নির্ভরশীল পেরুর রক্ষণভাগ।

রিকার্ডো গারিকা:
২০১৫ সালে মার্চ মাসে পেরুর দায়িত্ব নেন রিকার্ডো। তাঁর কোচিংয়েই ওই বছরই কোপা আমেরিকার সেমিফাইনালে পৌছয় পেরু। এবং দীর্ঘ ৩৬ বছর পর তাঁর কোচিংয়েই বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করে পেরু। গত ম্যাচে হারতে হলেও, ফ্রান্সের বিরুদ্ধে তাঁর মগজান্ত্র অন্যতম বড় সম্পদ পেরুর।












Click it and Unblock the Notifications