সচিনের দলের নয়া চমক, ম্যান ইউয়ের গন্ধ মেখে নামবে কেরল ব্লাস্টার্স

সচিনের আইএসএল দলে এ মরশুমে খেলবেন প্রাক্তন ম্যান ইউ তারকারা।

সচিনের আইএসএলের দল এবার জমজমাট। কেরলের জালে দুই প্রাক্তন ম্যান ইউ ফুটবলার। ইতিমধ্যেই ওয়েস্ট ব্রাউনকে সই করিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবার তাদের র‍্যাডারে প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার দিমিতার বেরবাতভ।

৩৬ বছরের বেরবাতভ নিজের জাতীয় দল বুলগেরিয়ার হয়ে ৭৮ টি ম্যাচে ৪৮টি গোল করেছিলেন। গত বছর গ্রিসের একটি ক্লাবে খেলতেন বেরবাতভ। তবে এখন ফ্রি প্লেয়ার এই প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার। এক বছর ফুটবলের মধ্যে না থাকলেও এইবার আইএসএলে বিভিন্ন ক্লাবই তাঁকে প্রস্তাব দিয়েছিল খেলার। কিন্তু কেরালা ব্লাস্টার্সের কোচ রেনে মিউলেনস্তিন ২০০৭-২০১৩ অবধি ম্যান ইউয়ের স্কিল ডেভলপমেন্ট কোচ ছিলেন। ফলে তাঁর মাধ্যমে কেরল প্রস্তাব দেওয়ায় শিকে ছিঁড়ছে কেরালা ব্লাস্টার্সের পক্ষে।

সচিনের দলের নয়া চমক, ম্যান ইউয়ের গন্ধ মেখে নামবে কেরল ব্লাস্টার্স

ম্যান ইউ ছাড়াও বেয়ার লেভারকুসেন, টটেনহ্যাম হস্পারের মত দলেও খেলেছেন বেরবাতভ। এদিকে ওয়েস্ট ব্রাউন ফ্রি প্লেয়ারই ছিলেন। গতবছর ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে খেলছিলেন এই ফুটবলার। ১৯৯৮- ২০১১ ১৩ বছর ওল্ড ট্র্যাফোর্ডে কাটিয়েছেন এই ডিফেন্ডার। ম্যান ইউয়ে খেলার সময় পাঁচটি প্রিমিয়ার লিগ এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য ছিলেন ওয়েস্ট ব্রাউন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+