Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউরো কাপে সাড়া জাগানো ফিনিশ মিডফিল্ডার অবশেষে এটিকে মোহনবাগানে, চুক্তি কতদিনের?

এটিকে মোহনবাগানে ইউরো কাপে সাড়া জাগানো ফিনিশ মিডফিল্ডার

জল্পনার অবসান ঘটিয়ে ইউরো কাপে সাড়া জাগানো ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে অবশেষে সই করাল এটিকে মোহনবাগান। ইউরো ২০২০ থেকে ফুটবলার কেনার কথা আগেই জানিয়েছিল সবুজ-মেরুন। বৃহস্পতিবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করেছে গত মরসুমের আইএসএলের রানার্স আপ। জানানো হয়েছে, দুই বছরের চুক্তিতে কলকাতার ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কাউকো।

ইউরো কাপে সাড়া জাগানো ফিনিশ মিডফিল্ডার অবশেষে এটিকে মোহনবাগানে, চুক্তি কতদিনের?

বৃহস্পতিবার এই খবর জানানোর পাশাপাশি একটি ভিডিও পোস্টে করেছে সবুজ-মেরুন। যেখানে জনি কাউকোর নানা কীর্তি ও কাহিনির কথা জানানো হয়েছে। বলা হয়েছে যে ক্লাব ইন্টার টুরকুর হয়ে ২০০৮ সালের স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ওই মিডফিল্ডার। ২০০৯ সালে একই দলের হয়ে ফিনিশ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন কাউকো। ২০১২ সালে ফিনল্যান্ড জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়া এই ফুটবলার ২০১৩ সালে এফসি লাথির হয়ে স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। ফিনল্যান্ড চলতি ইউরো কাপের শেষ ১৬ রাউন্ডে উঠতে না পারলেও কাউকোর পারফরম্যান্স প্রশংসিত হয়।

ইউরো কাপের মধ্যেই জনি কাউকোর এজেন্টের সঙ্গে এটিকে মোহনবাগান কর্তাদের একপ্রস্ত কথা হয়। টুর্নামেন্ট শেষ হলে ওই ফিনল্যান্ড ফুটবলারের সঙ্গে আর একবার কথা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। আইএসএল রানার্স দলের দেওয়া আর্থিক প্রস্তাবে কাউকোর এজেন্ট প্রাথমিকভাবে রাজি হয়েছেন বলেও জানা গিয়েছিল। সেই প্রক্রিয়া যে এত দ্রুত সম্পন্ন হবে, তা আশা করেননি অনেকে। ফলে উচ্ছ্বসিত হয়েছেন সবুজ-মেরুন ফ্যানরা। এবং সেটাই স্বাভাবিক।

গত মরসুমের দলে খুব বেশি পরিবর্তন ঘটাতে চাইছে না এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পরামর্শ মতো রয় কৃষ্ণ এবং তিরিকে দলে রেখে দিতে সক্ষম হয়েছে সবুজ-মেরুন। মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ, ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস ও এদু গার্সিয়াকে কলকাতার ক্লাব রেখে দিতে চাইছে। তাঁদের পাশে ৩০ বছরের জনি কাউকোর অন্তর্ভূক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার জনি কাউকোর তরফেও একটি টুইট করা হয়েছে। যেখানে তিনি শীঘ্রই কলকাতায় আসার কথা জানিয়েছেন।

এর আগে ইউরো জ্বরে ভোগা শহরকে এক মজাদার ধাঁধা তৈরি করে এ সংক্রান্ত এক আভাস দিয়েছিল এটিকে মোহনবাগান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই পোস্ট। যেখানে আইএসএল ক্লাবের তরফে জানানো হয়েছিল যে তারা আগামী মরসুমের জন্য ইউরো কাপের থেকে প্রতিভা আমদানি করতে চায়। মজার ছলে সেই পোস্টে দুর্দান্ত সব নামের উল্লেখ করেছিলেন ফুটবল প্রেমীরা। তখনই একটা সূত্র থেকে দাবি করা হয় ফিনল্যান্ড দলের ইউরো কাপের তারকা জনি কাউকোকে আগামী মরসুমের জন্য কিনতে চলেছে এটিকে মোহনবাগান। সেই মতো সবুজ-মেরুন জার্সি গায়ে বিদেশি তারকার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই তথ্য যে সঠিক, তা অবশেষে প্রমাণ হল।

এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে গত মরসুমেক আইএসএল খেলেছিল মোহনবাগান। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ফাইনাল হেরে গিয়েছিল। যদিও রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়াদের পারফরম্যান্সে সম্বৃদ্ধ হয়েছিল ভারতীয় ফুটবল। তবে এবার খেতাব ঘরে তুলতে চায় সবুজ-মেরুন। তার জন্য যতটুকু দরকার, তারা করতে রাজি বলেও সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ, দেবাশিস দত্তরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+