FIFA World Cup 2022: মার্কিন যুক্তরাষ্ট্রকে রুখে দিল ওয়েলস, টিমোথির পাল্টা গ্যারেথ বেলের গোল
ফিফা বিশ্বকাপের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে রুখে দিল ওয়েলস। আহমদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটির প্রথমার্ধে দাপট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের দখলে রাখল ওয়েলস। ৩৬ মিনিটে টিমোথি উইয়ার করা গোলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল গোল করে সমতা ফেরান।
|
নজর কাড়ল মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের হেড কোচ গ্রেগ বারহাল্টার গত ৩২ বছরে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ দল নামিয়ে চমক দিয়েছিলেন। ১৯৯০ সালে অস্ট্রিয়ার কাছে বিশ্বকাপে ১-২ গোলে হেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ম্য়াচে দলের গড় বয়স ছিল ২৪ বছর ৫২ দিন। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম একাদশের গড় বয়স ছিল ২৫ বছর ১০০ দিন। এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল। কিন্তু তিন পয়েন্ট এলো না ওয়াকার জিমারম্যান বক্সে ওয়েলস অধিনায়ক বেলকে অবৈধভাবে বাধা দেওয়ায়। শুরু থেকেই গোল পেতে ঝাঁপায় তারুণ্যে নির্ভর মার্কিন যুক্তরাষ্ট্র। ৬ মিনিটে জো রডনের শট পোস্টে লেগে ফিরে আসায় স্বস্তি পায় ওয়েলস।
|
প্রথমার্ধে এগিয়ে উইয়াহর গোলে
মার্কিন যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেত্রে বল নিজেদের দখলে রাখায় ওয়েলসের আক্রমণ সেভাবে দানা বাঁধতে পারেনি। এরই মধ্যে ৩৬ মিনিটে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। জোশ সার্জেন্ট ও ক্রিশ্চিয়ান পুলিসিচের যুগলবন্দিতে আক্রমণে উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। পুলিসিচ সময় নষ্ট না করে বল বাড়ান উইয়াহকে লক্ষ্য করে। ওয়েলস গোলকিপার ওয়েন হেনেসেকে পরাস্ত করে বল জালে জড়াতে ভুল করেননি উইয়াহ। তিনি হলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট তথা প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকা জর্জ উইয়াহর পুত্র। তাঁর গোলের সৌজন্যেই বিরতিতে এগিয়ে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
|
সমতা ফেরান বেল
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ওয়েলস। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র গোলটি করার পর ওয়েলসের রক্ষণ বা গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। ওয়েলসের মধ্যে বেশি তাগিদ লক্ষ্য করা যায়। ৬৩ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার দারুণ সেভ করে বেন ডেভিসকে গোল করা থেকে প্রতিহত করেন। এর একটু পরেই কিফার মুরের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যান জেমসকে উঠিয়ে মুরকে নামানোর পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় ওয়েলস। ৭৯ মিনিটে ওয়েলস আরও আক্রমণাত্নক হতে নেকো উইলিয়ামসের জায়গায় স্ট্রাইকার ব্রেনান জনসনকে নামায়। ৮১ মিনিটে জিমারম্যান বক্সের মধ্যে অত্যধিক ঝুঁকি নিয়ে বেলকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৮২ মিনিটে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন অভিজ্ঞ গ্যারেথ বেল। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি।
|
পয়েন্ট ভাগাভাগি
মার্কিন যুক্তরাষ্ট্র দলকে ম্যাচের আগে উৎসাহিত করেছিলেন প্রেসিডেন্ট জো বিডেন। আন্ডারডগ হিসেবে নামলেও এদিন মার্কিন যুক্তরাষ্ট্র পরিণত ফুটবলই উপহার দিয়েছে। পুলিসিচদের হাল্কাভাবে নিলে ভুলই করবে প্রতিপক্ষরা। বেল বা অ্যারন রামসেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনামাফিকই খেলেছে, পাস বাড়ানোর ক্ষেত্রেও সেটা ভালোই বোঝা গিয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ওইদিনই ওয়েলস ইরানের মুখোমুখি হবে।
-
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!











Click it and Unblock the Notifications