গ্রুপ ই-এর ভাগ্য নির্ধারণ হবে শেষ দিন, লড়াইয়ে রয়েছে চারটি দলই, চাপ বেশি জার্মানির উপর
গ্রুপে ই-এর ভাগ্য নির্ধারণ হবে শেষ দিন, লড়াইয়ে রয়েছে চারটি দলই, চাপ বেশি জার্মানির উপর
শুক্রবার ভারতীয় সময় মধ্যরাতে স্থির হয়ে ভাবে গ্রুপ ই-এর ভাগ্য। গ্রুপের পরিস্থিতি এমনই যে চারটি দলই রয়েছে লড়াইয়ে রয়েছে। জাপান প্রথম ম্যাচে জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে। কিন্তু অদ্ভুদ ভাবে দুর্বল কোস্টা রিকার কাছে পরাজিত হয় এশিয়ার জায়ান্টরা। কোস্টা রিকাকে ৭-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল স্পেন। জার্মানির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করে জার্মানি। গ্রুপ ই-এর শেষ রাউন্ডের ম্যাচে শেষ দিন সব কিছুই সম্ভব।

স্পেন:
এই গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। কিন্তু এর মানে এটা নয় যে স্পেন পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। শেষ ম্যাচে লা রোজা মুখোমুখি হবে জাপানের। এই জাপানের বিরুদ্ধেই পরাস্ত হয়েছিল জার্মানি। জাপানের বিরুদ্ধে স্পেন যদি ড্র করে বা জেতে তা হলে তাদের পরবর্তী রাউন্ডে তাদের অবস্থান পাকা হয়ে যাবে।

জাপান:
জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জাপান। কিন্তু লাতিন আমেরিকার দলটির বিরুদ্ধে হারের মুখোমুখি হতে হয় জাপানকে। স্পেনকে হারাতে পারলে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে জাপান। ড্র করলেও পরবর্তী রাউন্ডে যাবে জাপান যদি কোস্টা রিকা বনাম জার্মানি ম্যাচটিও ড্র হয়।

কোস্টা রিকা:
প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ০-৭ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে কোস্টা রিকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে জাপানকে পরাজিত করে বিশ্বাপে নিজেের টিকিয়ে রাখে কোস্টা রিকা দলটি। এই অবস্থায় জার্মানিকে তারা পরাজিত করলে পৌঁছে যাবে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। ড্র করলেও তারা পৌঁছে যেতে পারে পরবর্তী ম্যাচে যদি স্পেন পরাজিত করে দেয় জাপানকে।

জার্মানি:
এই গ্রুপের তলানিতে রয়েছে জার্মানি। দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে তারা। জার্মানি যথেষ্ট চাপের পরিস্থিতিতে রয়েছে। এই পরিস্থিতিতে জয় ছাড়া কোনও কিছুই চলবে না তাদের। ড্র করলেও জার্মানি ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। পাশাপাশি স্পেনের বিরুদ্ধে জাপান পরাজিত হলে তার সুবিধা পাবে জার্মানি। স্পেন বনাম জাপান ম্যাচ ড্র হলে কোস্টা রিকাকে নূনতম দুই গোলের ব্যবধানে হারাতে হবে জার্মানিকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications