FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপে বড় ধাক্কা রোনাল্ডোকে, সাহসী পদক্ষেপ পর্তুগাল কোচের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঠাঁই হলো না পর্তুগালের প্রথম একাদশে। একটু পরেই সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিন ম্যাচে নামছে পর্তুগাল। কিন্তু রোনাল্ডো নেই একাদশে। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস একেবারেই খুশি ছিলেন না সিআর সেভেনের আচরণে। তারই জেরে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককে বাইরে রাখার সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি।

রোনাল্ডো একাদশের বাইরে

রোনাল্ডো একাদশের বাইরে

গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে পরাস্ত হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগাল কোচ। যার জেরে রোনাল্ডো আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ। তবে বিতর্ক না বাড়াতে তিনি সাফাই দিয়েছিলেন, কোচকে উদ্দেশ করে নয়, মাথা গরম হয়েছিল দক্ষিণ কোরিয়ার এক ফুটবলারের কথায়। ওই ফুটবলার নাকি রোনাল্ডোকে দ্রুত মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। রোনাল্ডোর দাবি ছিল, এটা বলার অধিকার ওই ফুটবলারের না থাকায় মাথা গরম করে ফেলেছিলেন। তবে সেই বিতর্ক বাড়ুক সেটা চাননি সিআর সেভেন।

বিতর্কে সিআর সেভেন

বিতর্কে সিআর সেভেন

ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হ্যাগের দল পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। তিনি হেড কোচের সমালোচনার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডেরও তীব্র সমালোচনা করেন। যার জেরে রোনাল্ডোকে ছাঁটাই করে ম্যান ইউ। বিশ্বকাপের আগে অহেতুক সেই বিতর্কের আঁচ পড়ে পর্তুগালের ফুটবল মহলে। এমনকী বিশ্বকাপ চলাকালীনও রোনাল্ডো কোন ক্লাবে যাবেন তা নিয়ে জোরদার চর্চা চলছে। যদিও রোনাল্ডো বা পর্তুগাল শিবিরের দাবি ছিল, এ সবের কোনও প্রভাব পড়বে না পর্তুগালের পারফরম্যান্সে।

নেতৃত্বে পেপে

রোনাল্ডোর পরিবর্তে এদিন পেপে পর্তুগালকে নেতৃত্ব দেবেন। জোয়াও ক্যান্সেলোকেও প্রথম একাদশে রাখেননি পর্তুগাল কোচ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডোর আচরণ তিনি যে ভালোভাবে নেননি, সুইসদের বিরুদ্ধে নামার আগে সে কথা স্বীকার করেছিলেন সান্তোস। এমনকী পর্তুগালেও রোনাল্ডোর আচরণ সমালোচিত হয়। এদিন ব্রুনো ফার্নান্দেজ রয়েছেন পর্তুগালের একাদশে। তাঁকে কোরিয়া ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি এবারের বিশ্বকাপে ২টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছিলেন। জোয়াও ফেলিক্সও এদিন শুরু থেকে খেলবেন।

বিশ্বকাপে কি দেখা যাবে?

বিশ্বকাপে কি দেখা যাবে?

রোনাল্ডোকে এদিন পরিবর্ত হিসেবে নামানো হবে কিনা সেটা দেখার। নক আউট পর্বে যে কোনও দল যে কোনও সময় ছিটকে যেতে পারে। যদি রোনাল্ডো আজ খেলার সুযোগ না পান এবং বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় সুইসরা সুনিশ্চিত করে তাহলে বিশ্বকাপে আর সিআর সেভেনকে দেখা যাবে না। কেন না, আগেই তিনি জানিয়েছেন এটিই তাঁর শেষ বিশ্বকাপ। পরিবর্ত হিসেবে নেমে রোনাল্ডো নিজের চেনা ছন্দে খেলুন, সেটা চাইছেন তাঁর ভক্তরা। এর আগে পর্তুগালের সঙ্গে সুইৎজারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে। জুনে উয়েফা নেশনস লিগে। পর্তুগাল লিসবনে জিতেছিল ৪-০ গোলে, তার এক সপ্তাহ পর জেনেভায় সুইসরা পর্তুগালকে হারিয়ে দিয়েছিল ১-০ গোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+