ফিফা বিশ্বকাপের জোড়া ম্যাচ কখন কোন চ্যানেলে? হাতের মুঠোয় সূচি রেখে থাকুন নিশ্চিন্ত
ফিফা বিশ্বকাপের চারটি গ্রুপ থেকে কোন ৬টি দল বিশ্বকাপের শেষ ষোলোয় যাবে তা পরিষ্কার হয়ে যাবে কালকের মধ্যেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি একই সময় শুরু হচ্ছে ১৯৮৬ সালের বিশ্বকাপ থেকে। ফলে প্রিয় দলের খেলা কোন চ্যানেলে দেখা যাবে তা বুঝে উঠতে পারেন না অনেকেই। কেবল বা ডিটিএইচ পরিষেবা যাঁদের রয়েছে তাঁরা খেলার চ্যানেল নিয়ে বিভ্রান্ত। যেমন, গতকাল এম টিভিতেও আর্জেন্তিনার খেলা দেখেছেন অনেকে। প্রিয় দলের খেলা দেখার জন্য একে-ওকে জিজ্ঞাসা না করে, হাতের কাছে রাখুন টিভিতে বিশ্বকাপ সম্প্রচারের সূচি।

আজ সাড়ে ৮টার ম্যাচ
আজ বিশ্বকাপে রাত সাড়ে ৮টা থেকে খেলা রয়েছে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামের। একই সময়ে এই গ্রুপের কানাডা বনাম মরক্কো ম্যাচ শুরু। ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম ম্যাচটি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে, কানাডা-মরক্কো ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮-১ এইচডি চ্যানেলে। জিও সিনেমা অ্যাপেও খেলাটি দেখা যাবে।

রাত সাড়ে ১২টার খেলাগুলি
আজ মধ্যরাতের পর অর্থাৎ ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে রয়েছে জাপান বনাম স্পেন এবং কোস্টা রিকা বনাম জার্মানি দ্বৈরথ। জাপান-স্পেন ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮-১, এমটিভি এইচডি চ্যানেল এবং জিও সিনেমা অ্যাপে। কোস্টা রিকা-জার্মানি ম্যাচ সম্প্রচারিত হবে জিও সিনেমা অ্যাপের পাশাপাশি স্পোর্টস ১৮-১ এইডি ও এমটিভি এসডি চ্যানেলে।

পর্তুগালের ম্যাচ কোথায় দেখবেন?
কাল ঘানা খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। জিও সিনেমা অ্যাপ ছাড়াও এই ম্যাচটি ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন স্পোর্টস ১৮-১ ও এমটিভি এইচডিতে। একই সময় অর্থাৎ কাল রাত সাড়ে ৮টায় শুরু দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল দ্বৈরথ। জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮-১ এইচডি ও এমটিভি এসডিতে সম্প্রচারিত হবে এই ম্যাচ।

ব্রাজিলের খেলা দেখবেন কীভাবে?
গ্রুপ পর্বের শেষ জোড়া ম্যাচ শুরু কাল মধ্যরাতের পর। রাত সাড়ে ১২টা থেকে ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। এই ম্যাচটি দেখা যাবে জিও সিনেমা অ্যাপ এবং স্পোর্টস ১৮-১ ও এমটিভি এইচডিতে। সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড ম্যাচ দেখা যাবে জিও সিনেমা অ্যাপ, স্পোর্টস ১৮-১ এইচডি এবং এমটিভি এসডি চ্যানেলে। রাউন্ড অব সিক্সটিন ম্যাচ থেকে আর চিন্তা বা অসুবিধা নেই। কেন না, আর একই সময়ে দুটি ম্যাচ পড়বে না। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮-১ ও স্পোর্টস ১৮-১ এইচডি, এমটিভি এইচডি চ্যানেলে। জিও সিনেমা অ্যাপেও বিশ্বকাপের ম্য়াচগুলি উপভোগ করতে পারবেন দর্শকরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications