কেরলে রোড শো-এ হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা, আহত পুলিশ, অভিযোগ দাখিল থানায়
কেরলে রোড শো-এ হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা, আহত পুলিশ, অভিযোগ দাখিল থানায়
সারা বিশ্বের মতো বিশ্বকাপ জ্বরে কাবু কেরল। গোটা রাজ্য জুড়ে বিশ্বকাপকে কেন্দ্র করে উৎসবের আবহ। কেউ আর্জেন্টিনার সপোর্টার আবার কেউ ব্রাজিলের। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগালের সমর্থকেরাও। তবে, গোটা বিশ্বে সমর্থকদের সিংহভাগ যেমন নিয়ন্ত্রণ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তেমনই এখানেও একই চিত্র। কিন্তু এই সুন্দর আবহের মধ্যেই ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন রোড শো-এর মধ্যে। পালাকাড় এবং কোল্লাবে বিচ্ছিন্ন দুইটি ঘটনা ঘটেছে।

ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলের সমর্থকেরাই রোড শো-এর আয়োজন করেছিলেন কোল্লামের শক্তিকুলাঙ্গারায়, সেই রোড শো সুস্থ ভাবে শুরু হলেও নিজেদের মধ্যে ঝামেলার মধ্যে দিয়ে শেষ হয়। এই দ্বন্দ্বের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে দুই দলের সমর্থকেরা কী ভাবে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। পাথর ছুঁড়ে এবং লাঠিসোঁটা নিয়ে একে অপরকে হামরা করেন তাঁরা।
জানা গিয়েছে কিছু প্রবীন মানুষ হস্তক্ষেপ করে এই বিবাদ মেটনোর চেষ্টা করেন, কিন্তু এই ঘটনার খবর সামনে আসার পর কোল্লাম পুলিশ শক্তিকুলাঙ্গারা থানায় একটি অভিযোগ দাখিল করে।
অন্য দিকে, পালাকাড়ে পুলিশের দিকে ফুটবল সমর্থকদের পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে। রবিবার বিশাল মাত্রায় বিভিন্ন দলের সমর্থকদের একটি র্যালি বেড়িয়েছিল পালাকড়ে। বিপুল সংখ্যক সমর্থকেরা কারণে ট্রাফিক সংক্রান্ত সমস্যা হওয়ায় পুলিশ তাঁদের বাধা দেয় এবং এর পরই পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই সমর্থকেরা। পুলিশ লাঠিচার্জ করে সমর্থকের র্যালিকে ছত্রভঙ্গ করে দেয়। পাথরের আঘাতে দুই পুলিশ আধিকারিক আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এই ঘটনায় এফআইআর দাখিল করা হয়েছে এবং ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের প্রত্যেককে কোর্টে পেশ করা হবে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রসেশন বের করার কোনও অনুমতি আগে থেকে নেওয়া হয় এবং সেখানে বড় মাত্রায় সমর্থকদের এই র্যালির কারণে যান চলাচল ব্যাহত হয়। ট্র্যাফিক সমস্যার কথা তুলে ধরে যখন আধিকারিকরা সমর্থকদের বলে রাস্তা থেকে সরে যেতে তখন পুলিশের সঙ্গে তাঁরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং পাথর ছোংড়া শুরু করে। এই ঘটনায় আহত দুই আধিকারিকের অবস্থা এখন স্থিতিশীল।
আর্জেন্টিনা ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে। ব্রাজিল ফিফা বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচ খেলবে ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications