মাস্ট উইন ম্যাচে মুখোমুখি নাইজেরিয়া-আইসল্যান্ড, জেনে নিন কী খবর দুই শিবিরের
রাশিয়া বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি আইসল্যান্ড এবং নাইজেরিয়া। এই ম্যাচের উপরই অনেকটা নির্ভর করছে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে তার ভাগ্য।
রাশিয়া বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি আইসল্যান্ড এবং নাইজেরিয়া। এই ম্যাচের উপরই অনেকটা নির্ভর করছে গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে তার ভাগ্য। কারণ ইতিমধ্যেই দু'ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে প্রায় গ্রুপ থেকে ছিটকে যাওয়ার মুখে আর্জেন্তিনা।

অন্য দিকে, আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় একটি করে ম্যাচ খেলা আইসল্যান্ড এবং নাইজেরিয়ার কাছেও সুযোগ চলে এসেছে। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই এগিয়ে যাবে দ্বিতীয়স্থান দখল করার লড়াই।
ফলে তিনটি দল অঙ্কের বিচারে লড়াইয়ে থাকলেও সুবিধা পাবে এই ম্যাচের চ্যাম্পিয়ন দল। চলে আসা এই সুযোগকে ব্যাপক ভাবে কাজে লাগাতে মরিয়া আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই দুই দলই।
দুই দলই ঘুঁটি সাজাচ্ছে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে নাইজেরিয়া। এর অন্যতম কারণ নাইজেরিয়ার ডিফেন্স। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে দুই গোল হজম করতে হয় এই আফ্রিকান দলটিকে।
সেই ভুল যাতে ফের একবার না হয় সে জন্য এই ম্যাচে নিজেদের দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন নাইজেরিয়ার কোচ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সুযোগ না পাওয়া নাইজেরিয়ার সহ অধিনায়ক ওগেনি ওনাজি শুরু করতে পারেন এদিন শুরু থেকে। পাশাপাশি গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আত্মঘাতী গোল করা ওঘেনিকারো এটেম্বোর পরিবর্তে এই ম্যাচে শুরু করতে পরেন আহমেদ মুসা। সঙ্গে এই ম্যাচে শুরু থেকে আর্সেনালের মিডফিল্ডার অ্যালেক্স ইওবির খেলার সম্ভবনাও রয়েছে। এই বিশ্বকাপে অন্যতম তরুণ দল নাইজেরিয়া। এদের গড় বয়সও অনেক কম। ফলে এই ম্যাচে আইসল্যান্ডের উপর যে আফ্রিকার এই দেশটি জয়ের জন্য ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না।
অন্য দিকে, নাইজেরিয়া যখন দলে একাধিক পরিবর্তন এনে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নিতে চাইছে, তখন সম্পূর্ণ অন্য মেজাজে আইল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক। গত ম্যাচে শক্তিশালী আর্জেন্তিনাকে রুখে দেওয়া দলের উপরই ভরসা রাখছেন তিনি। শুধু চোট পাওয়া ফুটবলারদেরই এই ম্যাচে বদল করছেন আইসল্যান্ডের কোচ। আর্জেন্তিনা ম্যাচে পেশিতে চোট পাওয়া জোহান বার্গ গুডমান্ডসনের সার্ভিস এই ম্যাচে পাবে না আইসল্যান্ড। তাঁর পরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন য়ুরিক গিসলাসন।
এছাড়া গোটা দলে পরিবর্তনের সেরকম কোনও সম্ভবনা নেই। আইসল্যান্ড টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, আর্জেন্তিনার বিরুদ্ধে আল্ট্রা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেললেও এই ম্যাচে অল আউট যাওয়ার চেষ্টা করবে তারা।
বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের নজির না থাকলেও নাইজেরিয়া দলটার যা ক্ষমতা তাতে অল আউট অ্যাটাকে গেলে বিপদ বাড়তে পারে আইসল্যান্ডের।












Click it and Unblock the Notifications