বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ একাটেরিনবার্গ এরিনায় মুখোমুখি ফ্রান্স এবং পেরু। প্রথম ম্যাচে হারের ফলে বিশ্বকাপ অভিযানে নিজেদের ভাসিয়ে রাখতে হলে এই ম্যাচে যে কোনও মূল্যে জয় প্রয়োজন পেরুর। কারণ এই ম্যাচে যদি ফ্রান্সকে হারাতে না পারে পেরু, তাহলে এখানেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ অভিযান। অন্য দিকে, গত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে এই ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ড প্রায় পাকা করে ফেলবে ফ্রান্স। ফলে দুই দলই চায় এই ম্যাচ থেকে জয় তুলে নিতে। এখন দেখার ম্যাচ শেষে কোন দলের ফুটবলারদের মুখে বজায় থাকে চওড়া হাসি।
1
958036
Jun 21, 2018, 10:24 pm IST
খেলা শেষ। এমবাপের গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিল ফ্রান্স।
Jun 21, 2018, 10:23 pm IST
ঝটিকা আক্রমণে উঠে এসেছিল ফ্রান্স।
Jun 21, 2018, 10:23 pm IST
চার মিনিট অতিরিক্ত সময় যোগ করল চতুর্থ রেফারি।
Jun 21, 2018, 10:20 pm IST
প্রতি আক্রমণে উঠছে ফ্রান্স।
Jun 21, 2018, 10:18 pm IST
তৃতীয় পরিবর্তনটি নিয়ে নিলেন দেশঁ। মাঠ থেকে তুলে নিলেন পল পোগবাকে।
Jun 21, 2018, 10:17 pm IST
পাওলো গেরেরোর শট সোজাসুজি আশ্রয় নিল ফ্রান্সের গোলরক্ষকের হাতে।