উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামছে রাশিয়া ও সৌদি আরব। খেলা হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। News
oi-Koushik Chakraborty
Updated: Monday, July 16, 2018, 17:32 [IST]
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি রাশিয়া ও সৌদি আরব। রাশিয়া এই নিয়ে ১১বার বিশ্বকাপ খেলতে নামল। অন্য দিকে, সৌদি নামল পঞ্চমবার বিশ্বকাপের আসরে। সৌদি আরবের বিশ্বকাপের অভিজ্ঞতা খুব একটা মধুর নয়। এর আগে চারবারের মধ্যে একবারই ১৯৯৪ সালে গ্রুপ স্টেজের বাধা টপকাতে পেরেছে সৌদি। অন্য দিকে, রাশিয়া তিনবার কোয়ার্টার ফাইনাল ও একবার ১৯৬৬ সালে সেমিফাইনাল খেলেছে। এবার আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপ খেলছে রাশিয়া। ফলে প্রথম ম্যাচে আপাত ফেভারিট রুশরাই।
ম্যাচের সমস্ত আপডেট পান এখানে
শেষ হল ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে দিল আয়োজক দেশ রাশিয়া।
ফের রুশ ম্যাজিক। ফের গোল! অনবদ্য! ফ্রি কিক থেকে গোল করে রাশিয়ার পক্ষে ম্যাচের ফল ৫-০ করলেন গোলভিন।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল তুলে নিল রাশিয়া। গোল করলেন চেরিসেভ। রাশিয়ার পক্ষে খেরাল ফল ৪-০।
তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
ফুটবলার পরিবর্তন সৌদি আরবের। মহম্মদ ইব্রাহিমের পরিবর্তে মাঠে এলেন মোহনাদ আসেরি।
সুপার সাব! পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নেমেই গোল জিউবার।
তৃতীয় পরিবর্তনটি নিয়ে নিলেন রাশিয়ার কোচ।স্মোলোভের পরিবর্তে মাঠে এলেন জিউবা।
অনবদ্য! নিশ্চিত গোল বাঁচালেন সৌদি গোলরক্ষক আল মায়ফ।
প্রথম পরিবর্তন নিল সৌদি আরব। আবদুল্লা ওতায়েফের পরিবর্তে মাঠে নামলেন ফাহাদ আল মুয়াল্লাদ।
আল জাসামের ফ্রি কিকে থেকে ভাসানো বলে মাথা ছোঁয়ালেও গোলের মধ্যে রাখতে ব্যর্থ হন আল ফারাজ।
অল্পের জন্য গোলের খাতা খুলতে পারল না সৌদি আরব।
ব্যবধান কমানোর সহজ সুযোগ হাতছাড়া করল সৌদি আরব। ওপেন নেট মিস করলেন আল সালাওয়ি
দুরন্ত আক্রমণ। অল্পের জন্য লক্ষভ্রষ্ট রুশ ফরওয়ার্ড।
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে রাশিয়া। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে
আয়োজক রাশিয়া।
জোবনিনের পাস থেকে গোল করে গেলেন চেরিসভ।
রাশিয়ের হয়ে ম্যাচে লিড বাড়ালেন চেরিসেভ
জরামরিতে সহজ সুযোগ হাতছাড়া করল রাশিয়া।
প্রতিআক্রমণে দুরন্ত ফুটবলের নমুনা রাখছে রাশিয়া। তুলে আনছে একের পর এক আক্রমণ।
তিরিশ মিনিট অতিক্রান্ত হল ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ।
সুবিধাজনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারল না সৌদি আরব।
প্রথম গোলের পর গাজিনস্কিকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের।
বিক্ষিপ্তভাবে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা সৌদি আরবের।
দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার চোট পেলেও, আক্রমণের ধারা বজায় রেখেছে রাশিয়া।
বড় ধাক্কা রাশিয়ার। চোট পেয়ে মাঠের বাইরে গেলেন অ্যলান জেগভ। তাঁর পরিবর্তে মাঠে এলেন চেরিসেভ।
ফের আক্রমণ রাশিয়ার। কিন্তু ফরওয়ার্ড লাইনের ভুল বোঝাবুঝিতে সুযোগ হাতছাড়া।
ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া। প্রথম ২০ মিনিটেই অনেকটা ফিকে দেখাচ্ছে সৌদি ফুটবলারদের।
প্রথম গোলদাতা হিসেবে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোরশিটে নাম তুললেন গাজিনস্কি।
READ MORE
ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।
একনজরে বিশ্বকাপে রাশিয়ার পারফরম্যান্স
একনজরে বিশ্বকাপে সৌদি আরবের পারফরম্যান্স।
বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসী আয়োজক দেশ রাশিয়ার কোচ। আয়োজক দেশ হলেও রাশিয়ার খেলায় ঝলক থাকবে জানালেন তিনি।
বিশ্বকাপে রাশিয়া এবং সৌদি আরবের পরিসংখ্যান।
আর কয়েক মুহূর্তের অপেক্ষা তার পরেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে সৌদি আরব।
সৌদি আরবের বিরুদ্ধে জিততে তৈরি তরুণ রুশ ব্রিগেডও।
এক ঝলকে দেখে নিন দুই দলের প্রথম একাদশ।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হলেও আয়োজক দেশ রাশিয়ার উপর প্রত্যাশার চাপ প্রবল। এমনিতেই রাশিয়ার সাম্প্রতিক ফল একেবারেই ভাল নয়। এই বিশ্বকাপে যে ৩২টি দল অংশ নিচ্ছে তাদের সকলের নীচে ফিফা ক্রমতালিকায় জায়গা হয়েছে রাশিয়ার।
২০১৮ ফিফা ওর্য়াল্ড কাপের প্রথম ম্যাচে রাশিয়ার প্রতিপক্ষ সৌদি আরবের অবস্থাও খুব একটা ভাল নয়। ফিফা ক্রমতালিকায় রাশিয়ার তিন ধাপ উপরে আছে এই দল।
৪-১-৪-১ ফর্মেশনে দল সাজিয়েছে রাশিয়া।
রাশিয়ার মতো ইরানও দল সাজিয়েছে ৪-১-৪-১ ফর্মেশনে।
দীর্ঘ প্রতিক্ষার অবসান। শুরু হয়ে গেল ২০১৮ ফুটবল বিশ্বকাপ।
শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের। আক্রমণে বেশি যাচ্ছে সৌদি আরব।
অসাধারণ ফুটবলের নমুনা রাখল রাশিয়া। হেডে দুরন্ত গোল করে রাশিয়াকে ১-০ গোলে এগিয়ে দিলেন য়ুরি গাজিনস্কি।
আলেকজান্ডার গোলভিনের পাস থেকে দুরন্ত হেডে গোল করে যান তিনি।
প্রথম গোলদাতা হিসেবে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোরশিটে নাম তুললেন গাজিনস্কি।
ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া। প্রথম ২০ মিনিটেই অনেকটা ফিকে দেখাচ্ছে সৌদি ফুটবলারদের।
ফের আক্রমণ রাশিয়ার। কিন্তু ফরওয়ার্ড লাইনের ভুল বোঝাবুঝিতে সুযোগ হাতছাড়া।
বড় ধাক্কা রাশিয়ার। চোট পেয়ে মাঠের বাইরে গেলেন অ্যলান জেগভ। তাঁর পরিবর্তে মাঠে এলেন চেরিসেভ।
দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার চোট পেলেও, আক্রমণের ধারা বজায় রেখেছে রাশিয়া।
বিক্ষিপ্তভাবে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা সৌদি আরবের।
প্রথম গোলের পর গাজিনস্কিকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের।
সুবিধাজনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারল না সৌদি আরব।
তিরিশ মিনিট অতিক্রান্ত হল ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ।
প্রতিআক্রমণে দুরন্ত ফুটবলের নমুনা রাখছে রাশিয়া। তুলে আনছে একের পর এক আক্রমণ।
জরামরিতে সহজ সুযোগ হাতছাড়া করল রাশিয়া।
রাশিয়ের হয়ে ম্যাচে লিড বাড়ালেন চেরিসেভ
জোবনিনের পাস থেকে গোল করে গেলেন চেরিসভ।
শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে রাশিয়া। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে
আয়োজক রাশিয়া।
READ MORE
English summary
Fifa World Cup 2018 : Get live updates of Russia vs Saudi Arabia match from Moscow Luzhniki stadium