৯৩ মিনিটে গোল করে ম্যাচ ১-১ ড্র করল ইরান, রোনাল্ডোর পর্তুগাল উঠল শেষ ১৬-য়

ইরানের বিরুদ্ধে গ্রুপ বি-র ম্যাচে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

ইরানের বিরুদ্ধে গ্রুপ বি-র ম্যাচে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এদিন ড্র করলেই শেষ ১৬-য় পৌঁছে যাবেন রোনাল্ডোরা। ইরান প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জিতে মরক্কোর বিরুদ্ধে এক পয়েন্ট পায়। পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে হেরে গিয়েছে। ২টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১। এদিকে স্পেনের সঙ্গে প্রথম ম্য়াচ ড্র করার পরে দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে পর্তুগিজরা। ইরান অত কঠিন দল নয়। ফলে এই অবস্থায় পর্তুগালের সামনে সহজ সুযোগ শেষ চারে যাওয়ার। সিআর সেভেন কি পারবেন দলকে পরের পর্বে তুলতে? সময়ই এর উত্তর দেবে।

৯৩ মিনিটে গোল করে ম্যাচ ১-১ ড্র করল ইরান, রোনাল্ডোর পর্তুগাল উঠল শেষ ১৬-য়

1
958033

একনজরে দেখে নিন ম্যাচের সমস্ত আপডেট

Jun 26, 2018, 1:28 am IST

শেষ লগ্নে কিছুটা ব্যাকফুটে ছিল পর্তুগাল। ইরান মরিয়া হয়ে উঠেছিল। শেষ অবধি ১-১ ড্র হল ম্যাচ। পর্তুগাল দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে উঠে গেল। বিশ্বকাপ থেকে বিদায় ইরানের।
Jun 26, 2018, 1:23 am IST

শেষ মুহূর্তে মেহেদি দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে পোস্টের পাশের নেটে মারলেন।
Jun 26, 2018, 1:23 am IST

৯৩ মিনিটে গোল করে দলকে সমতা ফেরাল ইরান।
Jun 26, 2018, 1:21 am IST

শেষ মুহূর্তে টানটান উত্তেজনা।
Jun 26, 2018, 1:21 am IST

শেষ মুহূর্তে বক্সে হাতে বল লাগল পর্তুগাল খেলোয়াড়ের। পেনাল্টি পেল ইরান।
Jun 26, 2018, 1:20 am IST

নব্বই মিনিট খেলা অতিক্রান্ত। ৬ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jun 26, 2018, 1:13 am IST

৮৪ মিনিটের মাথায় ফের পরিবর্তন। সেলেকাওদের হয়ে মারিও-র জায়গায় নামলেন মোতিনহো।
Jun 26, 2018, 1:12 am IST

৮২ মিনিটের মাথায় বিপক্ষ খেলোয়াড়কে কনুই মেরে হলুদ কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Jun 26, 2018, 1:06 am IST

ধীরে ধীরে ৭৭ মিনিট খেলা অতিক্রান্ত। প্রতি আক্রমণে ওঠার চেষ্টা পর্তুগালের। তবে গোলে শট মারতে পারলেন না সেলেকাওরা। বল উড়ে গেল পোস্টের অনেক উপর দিয়ে।
Jun 26, 2018, 1:02 am IST

৭২ মিনিটের মাথায় ফিরচি আক্রমণে সুযোগ এসেছিল ইরানের কাছে। তবে বাইরে মারলেন ইরানের খেলোয়াড়।
Jun 26, 2018, 12:59 am IST

পর্তুগালের খেলোয়াড় পরিবর্তন। গোল করা কারেসমার জায়গায় মাঠে এলেন সিলভা।
Jun 26, 2018, 12:56 am IST

রোনাল্ডো শট নিলেন। তবে মিস করলেন। বল বেরিয়ে গেল অনেকটা দূর থেকে। গুরুত্বপূর্ণ লিড বজায় রেখেছে সেলেকাওরা।
Jun 26, 2018, 12:52 am IST

খেলা ৬০ মিনিট অতিক্রান্ত। পর্তুগাল ১-০ গোলে এগিয়ে রয়েছে।
Jun 26, 2018, 12:49 am IST

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জমে উঠেছে খেলা। দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা নিজেদের অনুকূলে আনাক চেষ্টা করছে। দ্বিতীয়ার্ধে অনেক ইতিবাচক খেলছেন রামিন, মেহদিরা।
Jun 26, 2018, 12:41 am IST

৫১ মিনিটের মাথায় পেনাল্টি পেল পর্তুগাল। তবে পেনাল্টি মিস করলেন সিআর সেভেন।
Jun 26, 2018, 12:38 am IST

প্রথমার্ধের বল পজেশন থেকে শট সবেতেই অনেক এগিয়ে রোনাল্ডোর পর্তুগাল।
Jun 26, 2018, 12:37 am IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
Jun 26, 2018, 12:20 am IST

শেষ হল প্রখমার্ধের খেলা। অ্যাডভান্টেজ নিয়ে শেষ করল সেলেকাওরা।
Jun 26, 2018, 12:17 am IST

৩ মিনিট অতিরিক্ত সময় খেলার সময় দিলেন রেফারি।
Jun 26, 2018, 12:17 am IST

৪৫ মিনিটের মাথায় বক্সের কাছ থেকে দুরন্ত শটে গোল করে পর্তুগালকে ১-০-তে এগিয়ে দিলেন কারেসমা।
Jun 26, 2018, 12:12 am IST

চল্লিশ মিনিট খেলা অতিক্রান্ত। দুই দলই গোলমুখী আক্রমণ করার চেষ্টা করছে। তবে পাসিং ফুটবলে পর্তুগাল এগিয়ে রয়েছেন। যদিও ইরানও ছেড়ে কথা বলছে না। প্রতি আক্রমণে উঠে গোলের চেষ্টা জারি রেখেছেন আমিরি, জাহাবকশ-রা।
Jun 26, 2018, 12:08 am IST

প্রতি আক্রমণে পর্তুগাল বক্সে হানা ইরানের। দারুণ পাস খেলে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল সর্দার, মেহেদিরা।
Jun 26, 2018, 12:05 am IST

কর্ণার কাজে এল না। প্যাত্রিসিওর হাতে জমা পড়ল। ম্যাচ গড়াল ৩৫ মিনিটে। কোনও দলই গোলের দরজা খুলতে পারেনি।
Jun 26, 2018, 12:03 am IST

ইরান খেলোয়াড়কে বক্সের বাইরে ফাউল করায় রাফায়েলকে হলুদ কার্ড দেখালেন রেফারি। ফ্রি কিক পেল ইরান।
Jun 26, 2018, 12:00 am IST

মাঝমাঠ থেকে দারুণ আক্রমণ তুলে এনেছিল পর্তুগাল। কর্ণারও আদায় করে নিল। তবে কাজের কাজ হল না। গোল কিক হয়ে গেল।
Jun 25, 2018, 11:58 pm IST

খেলা গড়াল ২৫ মিনিটে। তবে এখনও কাঙ্খিত গোল পায়নি পর্তুগাল। তবে ইরান বক্সে হানা জারি রয়েছে।
Jun 25, 2018, 11:54 pm IST

বল ক্লিয়ার করতে গিয়ে আঘাত পেলেন পর্তুগালের গোলকিপার রুই প্যাত্রিসিও।
Jun 25, 2018, 11:52 pm IST

পর্তুগিজ বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল ইরান। বাইরে মারলেন রামিন।
Jun 25, 2018, 11:50 pm IST

অনেকক্ষণ পরে পর্তুগাল বক্স পর্যন্ত বল নিয়ে গিয়েছিল ইরান। তবে নিষ্ফলা প্রচেষ্টা।
Jun 25, 2018, 11:48 pm IST

ফ্রি কিক নিলেন রোনাল্ডো। বল ইরান খেলোয়াড়দের গায়ে লেগে বাইরে গেল। ফের কর্ণার পর্তুগালের। এবারও কাজে এল না। কয়েক সেকেন্ডের মধ্যে ফের কর্ণার পেল পর্তুগাল। গত কয়েক মিনিটে ইরান বক্সের আশেপাশেই খেলা হচ্ছে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+