(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪: ৪-০ গোলে জিতল ক্রোয়েশিয়া, ছিটকে গেল ক্যামেরুন
মানাউস, ১৯ জুন : এরিনা দ্য আমাজোনিয়ায় গ্রুপ এ-র গুরুত্বপূর্ম ৪-০ গোলে ম্যাচ জিতে ক্যামারুনকে বিশ্বকাপের প্রতিযোগিতা থেকে ঠেলে বার করে দিল ক্রোয়েশিয়া। আয়োজক দলব্রাজিলের কাছে ১-৩ গোলে হারার পর এদিনের ম্যাচ ক্রোয়শিয়ার কাছে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই ছিল। মারিও মান্ডজুকিকের জোড়া গোল এদিন ক্রোয়েশিয়াকে জয় এনে দিয়েছে।
এরপর ১১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন আইভিক ওলিক। এবং ৪৮ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন আইভান পেরিসিক।
ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচে মান্ডজুকিক খেলেননি। কিন্তু আজ যেখানে ক্রোয়েশিয়ার জয়ের সবচেয়ে প্রয়োজন ছিল তখন মান্ডজুনিক নিজেকে প্রমাণ করে দিয়েছেন । ৬১ মিনিটের মাথায় একটি চমৎকার হেড করেন। এর পর ফের ৭৩ মিনিটের মাথায় আর একটি অনবদ্য গোল করে সবাইকে চমকে দিয়েছেন।
এই মান্ডডুতকিককে কনুই মারার জন্য ৪০ মিনিটের মাথায় মিডফিল্ডার অ্যালেক্স সঙ্গ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ক্যামারুনের ১১ দল নেমে আসে ১০এ।
এদিনের ম্যাচের পরে পয়েন্ট টেবিল যা বলছে তাতে ২টি ম্যাচ থেকে ক্রোয়েশিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। এবং গ্রুর এ-র টেবিলে ব্রাজিল ও মেক্সিকোর পরে তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। ব্রাজিল, মেক্সিকো উভয়ই ৪ পয়েন্ট করে পেয়েছে।

কাড়াকাড়ি
বল নিয়ে কাড়াকাড়ি ক্যামারুন ও ক্রোয়েশিয়া খেলোয়াড়দের মধ্যে।

লাল কার্ড
ক্যামারুনের অ্যালেক্স সঙ্গকে লাল কার্ড দেখালেন রেফারি।

বল চাই
ক্যামারুনের ভিনসেন্ট আবুবাকার বলের অধিকার নিতে বিপক্ষেপ ড্যানিজেল প্র্যানজিকের কাঁধে উঠে গিয়েছেন।

জয় এল
জয়ের পর ক্রোয়েশিয়া দল।












Click it and Unblock the Notifications