বছর শেষে ভারতে ফুটবল বিশ্বকাপ, সূচি প্রকাশ, কলকাতা কি ফাইনাল ম্যাচ পেল, জেনে নিন
বছর শেষে ভারতে ফুটবল বিশ্বকাপ, কবে শুরু, কলকাতা কি ফাইনাল ম্যাচ পেল, জেনে নিন
চলতি বছরে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের আসর। তার আগে এদিন টুর্নামেন্টের সূচি, আয়োজক শহর ও টুর্নামেন্টের স্লোগান প্রকাশ পেল। ফিফা ও লোকাল অর্গানাইজিং কমিটি( এলওসি)-র পক্ষ থেকে এদিন সূচির প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ২ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে।
|
ভারতের মাটিতে দ্বিতীয়বার বিশ্বকাপের আসর
এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাটিতে ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে। এর আগে ২০১৮ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতে হয়েছিল। ভারত সফলভাবে সেই টুর্নামেন্ট আয়োজন করে। সেই সাফল্যের উপর ভর করেই এবার ৩ বছর পর এবার ২০২০ সালে ভারতের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ পর্বের বিশ্বকাপ হতে চলেছে।
|
ভারতের কটি ভেন্যুতে ম্যাচ
ভারতের ৩২ টি ম্যাচ ৫টি ভেন্যুতে খেলা হবে। গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, আহমেদাবাদ ও নবি মুম্বইয়ের বিশ্বকাপের ম্যাচ খেলা হবে।
|
টুর্নামেন্টে ওপেনিং ও ফাইনাল কোথায়
মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ওপেনিং ম্যাচটি গুয়াহাটিতে খেলা হবে। মেগা টুর্নামেন্টের ফাইনাল পাওয়া থেকে বঞ্চিত হল কলকাতা। ২০১৭ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল। এবার অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ফাইনাল নবি মুম্বইয়ে হবে। টুর্নামেন্টের স্লোগান 'কিক অফ দ্য ড্রিম' রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications