Pele: পেলের প্রয়াণে শোক প্রকাশ ফিফার, টুইটারে কী পোস্ট করল সম্রাটের নিজের ক্লাব স্যান্টোস?
Pele: পেলের প্রয়াণে শোক প্রকাশ ফিফার, টুইটারে কী পোস্ট করল সম্রাটের নিজের ক্লাব স্যান্টোস?
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবল সম্রাট পেলে। তাঁর প্রয়াণে অন্ধকার নেমে এসেছে ফুটবল বিশ্বে। পেলের মৃত্যুতে শোক প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়মক সংস্থা ফিফা। এ ছাড়াও শোক প্রকাশ করেছে উয়েফা, পেলের ক্লাব স্যান্টোস।
|
শোক প্রকাশ ফিফার:
পেলের প্রয়াণে শোক প্রকাশ করল ফিফা। ফিরা সভাপতি জিয়ানি ইনফান্তিনো শোক প্রকাশ করেছেন ফুটবল সম্রাটের প্রয়াণে। তিনি বলেছেন, "প্রত্যেকে যাঁরা এই খেলাটাকে ভালবাসা তাঁরা কখনওই চাননি এই দিনটা আসুক। এই দিন পেলেকে হারালাম আমরা।" ফিফার পক্ষ থেকে ইনস্টাগ্রামে পেলের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, "ফিফা এবং সমগ্র ফুটবল পেলের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। রেস্ট ইন পিস পেলে। আমাদের সমবেদনা রয়েছে তোমার পরিবারের প্রতি এবং তাঁদের সকলের প্রতি যাঁরা তোমায় খেলতে দেখেছে।"
|
ঘরের ছেলের প্রয়াণে শোকগ্রস্থ স্যান্টোস:
স্যান্টোস কোনও শব্দ খরচ করেনি। শুধু একটি মুকুটের গ্রাফিক্স শেয়ার করেছে টুইটারে। তার উপরে লেখা চিরন্তন। স্যান্টোসের ঘরের ছেলে পেলে। এই ক্লাবকে সমৃদ্ধ করেছেন ফুটবল সম্রাট। শেষ দুই মরসুম বাদ দিতে ফুটবল কেরিয়ারে শুধু স্যান্টোসেই তিনি খেলেছেন। লাতিন আমেরিকার ফুটবলে হেন কোনও ট্রফি নেই যা তিনি দেননি স্যান্টোসকে। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত স্যান্টোসে খেলেছেন পেলে। ক্লাবটির হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮টি গোল তিনি করেছেন।
|
শোক প্রকাশ উয়েফার:
পেলের প্রয়াণে শোক প্রকাশ করে উয়েফার পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, "পেলে ফুটবলের বিশ্বব্যাপী প্রথম সুপার স্টার এবং ফুটবলকে বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা করে তোলার নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য। রেস্ট ইন পিস পেলে।"
|
শোক প্রকাশ দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের:
পেলের প্রয়াণে শোকপ্রকাশ করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। শোক প্রকাশ করে টুইটারে লেখা হয়েছে, "এই সুন্দর খেলাকে অপূর্ব করে তোলা অন্যতম কিংবদন্তি। বিদায় পেলে। তোমায় কখনও ভুলে যাওয়া সম্ভব নয়।"
|
শোক প্রকাশ কনমেবলের:
লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন শোক প্রশাক করেছে পেলের প্রয়াণে। টুইটারে শোক প্রকাশ করেছে তারা। কনমেবলের তরফ থেকে করা টুইটে লেখা হয়েছে, "লাতিন আমেরিকাকে শীর্ষে তোলার জন্য তোমায় ধন্যবাদ। তোমাকে মিস করব আমরা। আমাদের হৃদয়ে তুমি সব সময়ে জ্বলজ্বল করবে।"
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications