ফিফা ফুটবল পর্যায়ক্রম: ব্রাজিল নামল, ভারত উঠল, দূরত্ব কমল

ক্রীড়ার সর্বোচ্চ পর্ষদের এই তালিকা কিন্তু খুব একটা সুখকর বার্তা আনতে পারল না ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের জন্য। সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিলই। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোল হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর তারই ফলে ১২৪১ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় সপ্তম স্থানে নেমে এল তৃতীয় থেকে। যদিও এটা ব্রাজিলের সবচেয়ে খারাপ পর্যায়ক্রম নয়। ২০১৩ সালের জুনে ২২ তম স্থানে ছিল ব্রাজিল।
ফিফার পর্যায়ক্রমের পুরো তালিকাটি এখানে ক্লিক করে পড়ুন
অন্যান্য দলগুলির মধ্যে, কোস্টা রিকা ২৮ তম স্থান থেকে ১৬ তম স্থানে উঠে এসেছে তালিকায়। উল্লেখযোগ্যভাবে তালিকার উপরের দিকে উঠে এসেছে নেদারল্যান্ড। ১৫ তম স্থান থেকে একেবারে তৃতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপে দ্বিতীয় রানার আপ দল। কলোম্বিয়া চতুর্থ স্থানে রয়েছে। কলম্বিয়া ও কোস্টা রিকা জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পর্যায়ক্রম পেয়েছে এবার।
ফ্রান্সও তালিকায় উপরের দিকে উঠে এসেছে। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল ফরাসি দল। ১০ থেকে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। এই তালিকায় উল্লেখযোগ্যা আর একটি নাম হল বেলজিয়াম। পঞ্চম স্থানে উঠে এসেছে তারা।
প্রাক্তন বিশ্বকাপজয়ী দল ইতালি এবং ইংল্যান্ড, দুই দলই গ্রুপ রাউন্ডেই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায়। ফলে ফিফার তালিকায় উপরে ওঠার তো প্রশ্নই নেই। দুই দলই যাথাক্রমে ৫ ও ১০ পর্যায়ক্রম নিচে চলে এসেছে।
তবে ভারতের জন্য খুশির বিষয় হয়, ফিফার তালিকায় ৩ পর্যায়ক্রম উপরে উঠল ভারত। ১৪৪ পয়েন্ট পেয়ে ১৫১ তম স্থানে শেষ করল ভারত।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications